শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৮ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যে কোনো সময় গণবিস্ফোরণ ঘটবে : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। পুরোনো ছবি
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। পুরোনো ছবি

জনগণ আওয়ামী লীগ সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে ফুঁসে আছে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দাবি করে বলেছেন, যে কোনো সময় গণবিস্ফোরণ ঘটবে। সেদিন গর্তে লুকানোর সুযোগও পাবে না ক্ষমতাসীনরা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি। হামলার প্রতিবাদ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারও।

বিবৃতিতে বলা হয়, সোমবার রাজধানীর খামারবাড়িতে নাগরিক ঐক্যের ‘গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ কর্মসূচিতে ছাত্রলীগের শতাধিক ক্যাডার হামলা চালায়। তারা টেবিল, চেয়ার ভাঙচুর করে কর্মসূচির ব্যানার, স্বাক্ষরকৃত কাপড়, টেবিল, চেয়ার নিয়ে যায় এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগের ১৫-২০ জন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে ঘিরে ধরে মারধর করে। একপর্যায়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য মোকলেছুর রহমান সবুজ তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের ১৫-২০ জন ক্যাডার মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে আটকে বেধড়ক মারধর করে। পাশেই পুলিশ অবস্থান করলেও তারা এ সময় নীরব ছিলেন।

বিবৃতিতে মান্না বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করে গায়ের জোরে ক্ষমতা দখল করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। বিরোধী মতকে দমন করতে তারা রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি দলীয় ক্যাডার বাহিনীকে ব্যবহার করছে। অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে তারা গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষরের মতো কর্মসূচিতেও হামলা করছে। কারণ, তারা জনগণকে ভয় পায়। তারা জানে, একদিন তাদের সব অপকর্মের হিসাব জনগণ নিবে। তাই নাগরিক ঐক্যের গণস্বাক্ষর কর্মসূচিতে সরকারের গাত্রদাহ শুরু হয়েছে। কেননা, এই কর্মসূচিতে প্রতিদিন শত শত সাধারণ জনগণ যুক্ত হচ্ছেন, তাদের মতামত দিচ্ছেন এবং গণতন্ত্রের পক্ষে স্বাক্ষর করছেন।

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, গণস্বাক্ষর কর্মসূচি পণ্ড করা এবং সাকিব আনোয়ারের ওপর এই বর্বরোচিত হামলার সমুচিত জবাব দেওয়া হবে। প্রতিটি আঘাতের হিসাব নেওয়া হবে। সময় আসছে। জনগণ এই সরকার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ফুঁসে আছে। যে কোনো সময় গণবিস্ফোরণ হবে। সেদিন গর্তে লুকানোর সুযোগও পাবে না অবৈধ ক্ষমতাসীনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X