বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মুগ্ধতায় শায়না আমিন

শায়না আমিনI ছবি : সংগৃহীত
শায়না আমিনI ছবি : সংগৃহীত

শায়না আমিন। যার নাম শুনলেই মনে পড়ে যায় ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের গানটির কথা। সেই গানে অভিনয় করে রাতারাতি দর্শক জনপ্রিয়তা পান তিনি। খুব স্বল্প সময়ের ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি কাজ করেছিলেন শায়না। এরপর আর তাকে দেখা যায়নি শোবিজ অঙ্গনে। কিন্তু দীর্ঘদিন তাকে পর্দায় দেখা না গেলেও ভক্তদের হৃদয় থেকে হারিয়ে যাননি শায়না। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে আজও ভক্তদের সঙ্গে সংযোগ রেখে চলেছেন এই সুন্দরী।

সম্প্রতি সুইজারল্যান্ডের বরফঢাকা পাহাড়ে তার নান্দনিক ‘শীত বিলাস’ নতুন করে নজর কাড়ল ভক্তদের; সঙ্গে প্রকাশ পেল তার এক গ্ল্যামারাস উপস্থিতি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে শীত স্পেশাল কিছু ছবি প্রকাশ করেন শায়না। প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, নীল আকাশের নিচে শুভ্র বরফে ঢাকা পাহাড়ের পাদদেশে উজ্জ্বল হলুদ রঙের উলের পোশাক পরে দাঁড়িয়ে আছেন তিনি। খোলা চুলে তার মিষ্টি হাসি আর প্রাণবন্ত ভঙ্গি যেন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যকেও তখন হার মানায়।

আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শীতে পাহাড়ের সৌন্দর্যে হারিয়ে গেছি।’ আর এদিকে তার এই স্নিগ্ধ রূপ দেখে মুগ্ধ হয়েছে তার হাজারো ভক্ত।

উল্লেখ্য, আলো-ঝলমলে শোবিজের জীবন পেছনে ফেলে শায়না আমিন বেছে নিয়েছেন একান্ত পারিবারিক শান্তি। দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তানকে নিয়ে প্রবাসে সুখের দিন কাটাচ্ছেন তিনি। বছরখানেক আগে দেশে ফিরলেও তখনই স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, অভিনয়ে ফেরার তার কোনো পরিকল্পনা আপাতত নেই।

তবে পর্দা থেকে দূরে থাকলেও ভক্তদের কাছ থেকে নিজেকে সরিয়ে নেননি শায়না। প্রবাসের নিরিবিলি জীবনে নিজের মতো করে সাজানো নান্দনিক মুহূর্তগুলো নিয়মিত ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে।

তাই হয়তো বলা যায়, ক্যামেরার আলো নয়, আজ শায়না আমিনের জীবনের কেন্দ্রজুড়ে রয়েছে শান্তি, পরিবার আর এক ভিন্ন রকম সুখের গল্প।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X