কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ১২:৫২ এএম
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১২:৫৮ এএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও যাবেন। সোমবার (৪ মার্চ) সিঙ্গাপুরের উদ্দেশে মির্জা ফখরুলের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে। চিকিৎসা শেষে আগামী ১৮ মার্চের দিকে তিনি দেশে ফিরতে পারেন।

শনিবার (২ মার্চ) বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ গত বছরের ২৪ আগস্ট চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন ফখরুল। এক সপ্তাহ চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরেন তারা।

সাড়ে তিন মাস কারাগারে থাাকার পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। তবে কারাগারে থাকার সময় তার প্রায় ছয় কেজি ওজন কমে যায় বলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান। এরপর শারীরিক চেক আপের জন্য ১৭ ফেব্রুয়ারি শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখান ফখরুল। চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

মির্জা ফখরুল এবার কারামুক্তির পর থেকে রাজনীতিতে তেমন সক্রিয় নন। রাজনৈতিক কোনো কর্মসূচিতে অংশ নেননি। তবে গত ২৪ ফেব্রুয়ারি গুলশানের একটি হোটেলে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতারের সঙ্গে বৈঠক করেন ফখরুল।

এছাড়া মাঝেমধ্যে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসেন। শনিবার (২ মার্চ) যুগপৎ আন্দোলনের দুই মিত্র জোট গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি মহাসচিব।

তবে এটিকে সৌজন্য সাক্ষাৎ বলছেন জোট নেতারা। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হতে পারেন মির্জা ফখরুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X