কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৭:২০ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনকে বিপন্ন করবে : ইসলামী আন্দোলন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাঝেই ১২ কেজি এলপি সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির সুপারিশ করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনজীবন এমনিতেই চরম দুর্বিষহ। চাল-ডাল, ভোজ্যতেল, চিনি, আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে মানুষ যখন অতিষ্ঠ, তখন ফের এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনকে বিপন্ন করে তুলবে।

দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম বলেন, গত কয়েক দিন আগেও এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এখন আবার ৮ টাকা বৃদ্ধি মেনে নেওয়া যায় না।

এমতাবস্থায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গঠিত কারিগরি কমিটির সুপারিশ প্রত্যাহারের দাবি জানান তারা। একইসঙ্গে সরকারি উদ্যোগে পর্যাপ্ত সিলিন্ডার গ্যাস উৎপাদনের উদ্যোগ গ্রহণ এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করার আহ্বান জানায় সংগঠনটির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১০

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১১

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১২

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৪

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৫

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৬

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৭

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৮

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৯

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

২০
X