কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৫:২৯ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুল শনিবার দেশে ফিরবেন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শনিবার চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন। তার শরীর এখন অনেকটাই ভালোর দিকে বলে জানিয়েছেন তিনি।

দেশে ফিরে ২৪ মার্চ হোটেল ওয়েস্টিনে বিএনপির উদ্যোগে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে তার অংশ নেওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৪ মার্চ স্ত্রীসহ সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব।

শুক্রবার (২২ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামীকাল ইফতারের পূর্বে বিকেল ৫টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। ৭৭ বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন। সর্বশেষ ২০২৩ সালের ২৪ আগস্ট তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সিঙ্গাপুরে যাওয়ার পর সেখানে দুটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বিএনপি মহাসচিব। সেখানে তার বেশ কিছু পরীক্ষা- নিরীক্ষা হয়েছে। এসব পরীক্ষায় তার স্বাস্থ্যের প্যারামিটার নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। এসময়ে তার ৬ কেজি ওজন কমেছে। কারামুক্তির পর মির্জা ফখরুল ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অধ্যাপক শামসুল আরেফীনকে দেখান এবং বাসায় থেকে তার তত্ত্বাবধানে চিকিৎসা নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১০

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১১

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১২

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৩

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৪

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৫

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৬

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৭

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৮

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৯

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

২০
X