কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীরা যেন আর এক সরকার : সাইফুল হক

রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় সাইফুল হক। ছবি : সংগৃহীত
রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় সাইফুল হক। ছবি : সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এই রোজার মাসেও দেশের লক্ষ লক্ষ পরিবারে হাহাকার। দেশের ৭০ শতাংশ মানুষের খাদ্যগ্রহণ কমে গেছে, অপুষ্টিতে ভুগছে কয়েক কোটি মানুষ।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাইফুল হক।

তিনি বলেন, ব্যবসায়ীরা যেন আর এক সরকার। ব্যবসায়ীরা সরকারের কোনো ব্যবস্থাকেই পাত্তা দিচ্ছে না। সরকারকে সমর্থনের বিনিময়ে তাদের সিন্ডিকেটসমূহ জনগণকে জিম্মি করে যা খুশি তাই করছে। সরকার ও বৃহৎ সিন্ডিকেটের অশুভ আঁতাতের কারণে বাজারে নৈরাজ্য চলছে।

তিনি এই দুর্মূল্যের বাজারে বিপর্যয় রোধে ২৫ রোজার মধ্যে গরিব শ্রমজীবী পরিবারসমূহকে ন্যূনতম পাঁচ হাজার টাকা নগদ প্রদানের আহ্বান জানান। একই সাথে প্রতিমাসে এই পরিবারসমূহকে মহার্ঘ ভাতা হিসাবে ন্যূনতম দুই হাজার করে টাকা প্রদানের জন্যও সরকারের প্রতি দাবি জানান।

সাইফুল হক রিকশা শ্রমিকদের উপর পুলিশি হয়রানি বন্ধ করে পরিবেশবান্ধব রিকশা আধুনিকায়নের আহ্বান জানান। একইসাথে তিনি রিকশা শ্রমিকদের উপযুক্ত বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত, প্রয়োজনীয় রিকশা গ্যারেজের ব্যবস্থা করার দাবি জানান।

রিকশা শ্রমিক সংহতির আহ্বায়ক কবি জামাল সিকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, আকবর খান, আবুল কালাম, মোহাম্মদ আহসান বেলাল, সোহেল রানা, রেজাউল ইসলাম, ইতি আকতার, রিপন মিয়া, ফরহাদুজ্জামান, আল আমিন, আনিসুল ইসলাম, রেজাউল করিম রেজা, শিমুল হোসেন, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ রাজু প্রমুখ। প্রতিনিধি সভায় আগামী ১৭ মে সংগঠনের জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১০

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১১

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১২

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৪

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৫

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৬

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৭

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৮

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৯

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

২০
X