কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ চায় গণতন্ত্র মঞ্চ

সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা। ছবি : কালবেলা
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা। ছবি : কালবেলা

ডেঙ্গু মোকাবিলা ও তার বিস্তৃতি রোধে সমন্বিত পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জোটটি বলেছে, সিটি করপোরেশনসহ সরকারের সীমাহীন অব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অকার্যকর ও প্রচারসর্বস্ব পদক্ষেপে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাবে না।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে এ কথা বলা হয়েছে।

সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা দাবি করে বলেন, ১২ জুলাই বিরোধী দলগুলোর যৌথ ঘোষণার মধ্য দিয়ে আন্দোলন নতুন স্তরে প্রবেশ করেছে। যুগপৎ আন্দোলনের এক দফা ও সংস্কারের ৩১ দফা বাংলাদেশের রাষ্ট্র-রাজনীতিতে নতুন গুণগত উপাদান যুক্ত করেছে। তারা সরকার ও সরকারি দলের যাবতীয় কূটকৌশল ও উসকানি মোকাবিলা করে চলমান গণআন্দোলনকে বিজয় পর্যন্ত এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা জিন্নুর রহমান দিপু, সাকিব আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, হাসিব উদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা জুলহাসনাইন বাবু, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা মহিবুল্লাহ বাহার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১০

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১১

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১২

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৩

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৫

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৬

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৭

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৮

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৯

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

২০
X