বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির মামলা

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি : কালবেলা
সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি : কালবেলা

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় দুদকের উপপরিচালক এসএম রাশেদুর রেজা মঙ্গলবার (০৬ জানুয়ারি) ঢাকায় মামলাটি করেছেন বলে জানিয়েছেন কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর জ্যেষ্ঠ পুত্র। তিনি বরিশাল সিটি করপোরেশনের ৪র্থ মেয়র হিসেবে ২০১৮ সালের ২২ অক্টোবর থেকে ২০২৩ সালের ১০ নভেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন।

বিজ্ঞপ্তিতে দুদক মহাপরিচালক জানিয়েছেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান শেষে আসামির বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন অনুমোদন দেয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১৬ অক্টোবর তার নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়।

নোটিশ জারির জন্য ঢাকার কলাবাগান, বরিশাল নগরীর কালীবাড়ি রোড এবং আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের বাড়িতে একাধিকবার চেষ্টা করা হলেও আসামিকে পাওয়া যায়নি। পরবর্তী ৪ নভেম্বর তার গ্রামের বাড়ির দরজায় সম্পদ বিবরণী ফরম টানিয়ে নোটিশ জারি করা হয়।

তবে নোটিশ জারির পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে আসামি সম্পদ বিবরণী দাখিল না করায় তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

দুদক আরও জানায়, মামলাটির ঘটনাকাল ধরা হয়েছে ১৬ অক্টোবর ২০২৫ থেকে ৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। ঘটনার স্থান হিসেবে দুদকের প্রধান কার্যালয়, কলাবাগান, বরিশাল নগরী এবং আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকা উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X