কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নয়, আ.লীগই সন্ত্রাসী দল : ওবায়দুল ইসলাম

জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিলে বক্তব্য রাখেন অধ্যাপক ওবায়দুল ইসলাম। ছবি : কালবেলা
জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিলে বক্তব্য রাখেন অধ্যাপক ওবায়দুল ইসলাম। ছবি : কালবেলা

বিএনপি’র শিক্ষাবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, বিএনপি নয়, আওয়ামী লীগই সন্ত্রাসী দল। লাঠি, লগি-বৈঠা দিয়ে মানুষ মারে, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগের লোকজন। ছাত্রলীগের হাতে পিস্তল, লাঠি, দা তুলে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা যায়, একদিকে টেন্ডারবাজি চলছে, অন্যদিকে মারামারি। এসবের সঙ্গে ছাত্রলীগ জড়িত।

মঙ্গলবার (২৬ মার্চ) নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সূত্র ধরে তিনি প্রসঙ্গটি তোলেন।

অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার তাকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছে। শুধু তাই নয়, বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে খালেদা জিয়াকে তিলে তিলে মারার ষড়যন্ত্র করছে। আজকে তিনি জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তবুও সরকারের কাছে মাথানত করেননি।

বিএনপির এ নেতা আরও বলেন, রমজানেও দ্রব্যমূল্য নিয়ে সাধারণ জনগণ চিন্তিত। জিনিসপত্রের দাম আজ আগুনছোঁয়া। সরকার প্রতিদিন বলছে- দাম কমাবে, কিন্তু দাম কমছে না। এই সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে না। কারণ, এর সঙ্গে জড়িত সরকারদলীয় লোকজন।

এ সময় তিনি সংকট উত্তরণে সরকারকে বিদায় ছাত্রসমাজ, নারীসমাজ, শিক্ষক সকল নাগরিকসহ দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের সদস্য সচিব শফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক বসির উদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।

এছাড়া আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সদস্য শাহ মোহাম্মদ বিলাল হোসেন, দপ্তরের দায়িত্বে থাকা মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম খলীল, মাহফুজ কবির মুক্তা, দেওয়ান শাহাজাহান সাজুসহ থানা, ওয়ার্ড জাসাস নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১১

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১২

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৩

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৫

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৬

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৭

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৮

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১৯

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

২০
X