কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৫:০৩ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি অলি আহমদের সমর্থন

কর্নেল (অব.) অলি আহমদ। পুরোনো ছবি
কর্নেল (অব.) অলি আহমদ। পুরোনো ছবি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্ররা দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত রাখতে চায়। তারা জ্ঞানের চর্চায় বিশ্বাসী, তারা ভবিষ্যতের জন্য সুনাগরিক হিসেবে গড়ে উঠতে চায়। জাতি-ধর্ম নির্বিশেষে সব দেশপ্রেমিক অভিভাবক, শিক্ষক এবং রাজনীতিবিদদেরও তাদের এই উদ্যোগকে সমর্থন দেওয়া উচিত।

সোমবার (১ এপ্রিল) তিনি এক বিবৃতিতে এ সমর্থন জানান।

কর্নেল অলি বলেন, বুয়েটের মেধাবী ছাত্রদের দাবির প্রতি লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির পক্ষ থেকে আমাদের পূর্ণ সমর্থন থাকবে, আমরা আপনাদের তাদের পাশে আছি। কারণ আমরা গুণ্ডারাজের অবসান ঘটিয়ে মেধা এবং সৃজনশীলতাকে প্রাধান্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর।

তিনি বলেন, দেশের হাইস্কুল, কলেজ এবং বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞানচর্চা এবং ভবিষ্যৎ প্রজন্মকে যুগোপযোগী করে তোলার উৎকৃষ্ট স্থান। নিঃসন্দেহে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক পেছনে পড়ে আছি। এমনকি পার্শ্ববর্তী ভারত আমাদের থেকে বহুগুণে এগিয়ে আছে। মালয়েশিয়ার মতো দেশও এগিয়ে আছে। আমাদের পেছনে পড়ার মূল কারণ হচ্ছে, যারা দেশ পরিচালনা করে, তাদের দূরদর্শিতা, দেশপ্রেম এবং জ্ঞানের অভাব। বিভিন্ন দিক থেকে আমরা বহু পেছনে আছি। তাই দেশের বৃহত্তর স্বার্থে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে।

তিনি আরও বলেন, পৃথিবীর কোনো জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয় রাজনীতি হয় না। দুঃখের বিষয় বাংলাদেশে লেজুড়বৃত্তি রাজনীতিতে জড়িত করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে আসছি এবং চাঁদাবাজি ও মাস্তানির কারখানায় পরিণত করছি। এর জন্য দায়ী রাজনীতিবিদরা এবং অভিভাবকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১০

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১১

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১২

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৪

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৫

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৬

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৭

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৮

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৯

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

২০
X