কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এ দেশে গণমাধ্যমের সঙ্গে বাকশালও আছে : রিজভী 

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্র, পুলিশ পরিবেষ্টিত রাষ্ট্র। এ দেশে গণমাধ্যমও আছে সেইসঙ্গে বাকশালও আছে ভিন্নভাবে।

মঙ্গলবার (২ এপ্রিল) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রমজান উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অসুস্থ ও নিহত সব নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী প্রচার দল।

রিজভী বলেন, বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্র, পুলিশ পরিবেষ্টিত রাষ্ট্র। এ দেশে গণমাধ্যমও আছে সেইসঙ্গে বাকশালও আছে ভিন্নভাবে। আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও দিনকাল বন্ধ করেছে এই সরকার। বিরোধী কণ্ঠ রোধ করতে বাকশালের মতো কাজ করছে এই সরকার। অনেক মিডিয়া থাকলেও সত্য, ন্যায়সংগত কথা বলা, শেখ হাসিনার অর্থ লুট- এগুলো বলতে গেলেই আপনি নিরুদ্দেশ, না হয় আজীবনের জন্য কারাগারে থাকতে হবে।

রাজনৈতিক স্বাধীনতা হরণ করতে হলে আগে তার সাংস্কৃতিক কালচার হরণ করতে হবে এমন মন্তব্য করে তিনি বলেন, দেশে পার্শ্ববর্তী দেশের সিনেমা দিয়ে সাংস্কৃতিক আগ্রাসন ছড়িয়ে পড়ছে।

বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিকবিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয়: মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১০

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১১

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১২

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৩

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৪

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৫

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৬

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৭

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৯

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

২০
X