কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্যই বিএনপির জন্ম : সালাম

জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি : কালবেলা
জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি : কালবেলা

পাকিস্তানের স্বাধীনতা রক্ষা করার জন্য আওয়ামী লীগের আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য বিএনপির জন্ম হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

বাংলা নববর্ষ উপলক্ষে রোববার (১৪ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের অন্যতম অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথায় কথায় শুধু পাকিস্তান খোঁজেন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে বলব- আপনারা পাকিস্তান পাকিস্তান করবেন, এটাই স্বাভাবিক। কারণ, পাকিস্তানের স্বাধীনতা রক্ষা করার জন্যই আপনাদের জন্ম হয়েছে আর বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য।

তিনি আরও বলেন,

শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জন্ম হয়েছিল ২৬ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্রে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। এ কারণেই মুক্তিযুদ্ধের চেতনার যে ধারাবাহিকতা সেটা বিএনপির মধ্যেই বেশি থাকে।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, দেশবাসীকে দ্বিধান্বিত করার জন্যই পাকিস্তান পাকিস্তান বলে ধুয়ো তোলে আওয়ামী লীগ। দেশবাসীর জিজ্ঞাসা- যুদ্ধের পরে শহীদদের রক্ত শুকানোর আগেই ইয়াহিয়ার অনুচরদের বাংলাদেশে কারা এনেছিলেন, কারা শহীদদের রক্তে ভেজা লাল গালিচায় তাদের হাঁটিয়েছিলেন। তারা বারবার যে পাকিস্তানের কথা বলেন- সেই পাকিস্তানে প্রথম বন্ধুত্ব স্থাপনের জন্য কারা উড়ে গিয়েছিলেন?

সালাম বলেন, তারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন, কিন্তু সংবিধানে কী আছে? সংবিধান অনুযায়ী এখনো আমরা বাংলাদেশি। পাসপোর্টেও লেখা হয় বাংলাদেশি। কিন্তু তারা মানুষকে ধোঁকা দিয়ে বলে- আমরা বাঙালি আর বিএনপি হলো বাংলাদেশি। এ সমস্ত মিথ্যাচার একমাত্র আওয়ামী লীগই করতে পারে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে- আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার ঐতিহ্য, আমার গণতন্ত্র, আমার স্বাধীনতা কোনোটাই নিরাপদ নয়। আমার ভাষা, আমার সংস্কৃতি আজ কাদের আগ্রাসনে হারিয়ে যাচ্ছে? আজকে আকাশপথে আমার সংস্কৃতির ওপর, আমার ভাষার ওপর যে আগ্রাসন- সেটাকে কিন্তু আমরা রোধ করতে পারছি না।

আবদুস সালাম অভিযোগ করে বলেন,

বর্তমান জনবিচ্ছিন্ন সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আধিপত্যবাদী শক্তির কাছে সবকিছু বিকিয়ে দিচ্ছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলনে এই সরকারকে বিদায় করতে হবে।

জাসাসের যুগ্ম আহবায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংক্ষিপ্ত আলোচনা সভার পর জাসাসের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১০

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১১

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১২

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৩

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৪

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৫

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৬

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৭

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৮

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৯

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

২০
X