কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৫:৫৮ এএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৫:৫৯ এএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ রোববার (১১ জুন)। ২০০৮ সালের এই দিনে শেখ হাসিনা ১১ মাস বন্দী থাকার পর, জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব-জেল থেকে মুক্তি পান।

২০০৭ সালে ১/১১-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে তার ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করা হয়।

এ সময় বন্দিদশায় অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগ সভাপতি। পরে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন মহল শেখ হাসিনাকে জেল থেকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি তোলেন। বিভিন্ন মহল থেকে জনগণের স্বতঃস্ফূর্ত দাবি ও চাপের মুখে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার।

পরবর্তীতে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় অর্জন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জোট। এতে করে দ্বিতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ধারাবাহিকভাবে ২০১৪ ও ২০১৮ সালের সাধারণ নির্বাচনেও বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১১

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১২

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৩

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৪

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১৫

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১৬

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৭

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

২০
X