কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনটিআরসিএর কড়া বার্তা

ছবি : কালবেলা গ্রাফিকস
ছবি : কালবেলা গ্রাফিকস

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষক ও এমপিওভুক্ত শূন্য পদের তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তথ্য পাঠাতে কোনো ধরনের ব্যত্যয় হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এনটিআরসিএর জাল সনদের খবর কর্তৃপক্ষের নজরে আসে। জাল নিবন্ধন সনদ শনাক্তকরণের জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত পদে কর্মরত নিবন্ধনধারী শিক্ষকদের নিবন্ধন সনদসমূহ যাচাই করা প্রয়োজন। প্রতিষ্ঠানের প্রধান ও সহ-প্রধানসহ এমপিওভুক্ত সব শিক্ষকের তথ্য, এমপিওভুক্ত শূন্য পদের তথ্য, প্রতিষ্ঠানের নভেম্বর ২০২৫-এর এমপিও শিট, এমপিও পদে কর্মরত নিবন্ধনধারী সব শিক্ষকের নিবন্ধন সনদসমূহের রঙিন/স্পষ্ট ফটোকপি সত্যায়িত করে প্রতিষ্ঠানের সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত অগ্রায়ণপত্রসহ সাত কার্যদিবসের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

তথ্য পাঠাতে ব্যত্যয় হলে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে বলা হয়, তথ্যাদি ও কাগজপত্রাদি পাঠাতে কোনো ধরনের ব্যত্যয় (তথ্য গোপন করা/সনদপত্র টেম্পারিং করা/তথ্য প্রদানে বিরত থাকা ইত্যাদি) হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X