কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ১০ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াতের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলসহ ১০ জনকে আদালত চত্বর থেকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, সোমবার রাজশাহী জেলা জজ আদালতে রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, মহানগর শিবিরের সাবেক সভাপতিসহ ২০-২৫ জন নেতাকর্মী রাজশাহীর আদালতে হাজিরা দিতে যান। তারা পূর্ব থেকেই উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত ছিলেন। তারা সোমবার আদালত চত্বরে উপস্থিত হওয়ার পরপরই রাজশাহীর পুলিশ ও ডিবি তাদের ঘেরাও করে। আদালত চত্বরে পুলিশের এই ভূমিকা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, অনেকেই সেখান থেকে গ্রেপ্তার এড়াতে সক্ষম হন। রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল পুলিশী বেষ্টনী ভেদ করে আদালতের ভেতরে প্রবেশ করতে সক্ষম হন। পুলিশের হয়রানি থেকে রেহাই পাওয়ার জন্য আদালতে নিরাপত্তার আশ্রয় চাইলে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পুলিশ আদালত অঙ্গন থেকে আরও ৯ জনকে গ্রেপ্তার করে। সাংবাদিকগণ পুলিশের এই ভূমিকার প্রতিবাদ করলে পুলিশ সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং অনেকের ক্যামেরা কেড়ে নেয়।

তিনি আরও বলেন, আদালত প্রাঙ্গণে পুলিশের এই ন্যক্কারজনক ভূমিকা বেআইনি ও আইনগত এখতিয়ারবহির্ভূত। আসামিগণ আদালত প্রাঙ্গণে উপস্থিত হলে তাদের গ্রেপ্তার করার কোনো সুযোগ নেই। পুলিশ তাদের গ্রেপ্তার করে সম্পূর্ণ অন্যায় করেছে। পুলিশের এই ভূমিকা আদালত অবমাননার শামিল। অবিলম্বে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১০

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১২

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৩

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৪

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৫

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৬

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৭

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৮

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৯

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

২০
X