কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সরকারকে ক্ষমতায় রেখে সমস্যার সমাধান হবে না: আব্দুস সালাম 

শান্তিনগর মোড়ে ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানা ও ১৩নং ওয়ার্ড (উত্তর-দক্ষিণ) বিএনপির আয়োজনে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। ছবি : কালবেলা
শান্তিনগর মোড়ে ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানা ও ১৩নং ওয়ার্ড (উত্তর-দক্ষিণ) বিএনপির আয়োজনে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, সারা দেশ আজ দাবদাহে পুড়ছে। কিন্তু সরকার কোথায়? তারা মানুষের কষ্ট লাঘবে কী করছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথাবার্তা শুনলে মনে হয় তিনি আওয়ামী লীগের দায়িত্বে নেই, তিনি বিএনপির দায়িত্বে আছেন। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখে মানুষের সমস্যার সমাধান হবে না।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানা ও ১৩নং ওয়ার্ড (উত্তর-দক্ষিণ) বিএনপি আয়োজিত খাবার পানি ও স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন। তীব্র দাবদাহে মানুষকে স্বস্তি দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

তিনি বলেন, ওবায়দুল কাদের শুধু বিএনপি কী করল, তারেক রহমান কী করল, খালেদা জিয়া কী করল- সে দিকেই তার দৃষ্টি। কিন্তু দেশ চালাতে পারেন না। তিনি সড়ক চালাতে পারেন না, তিনি সড়কের মন্ত্রী! প্রতিটা দিন সড়কে মানুষ মারা যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই।

আব্দুস সালাম বলেন,

সনদবিহীন ড্রাইভার দিয়ে রাস্তায় গাড়ি চলছে বলেই সড়কে আজ লাশের মিছিল। সড়কের মতোই সনদবিহীন সরকার আজ ক্ষমতায়, ভোটারবিহীন সরকার আজকে ক্ষমতায়। তারা জনগণের ভোট ছাড়া ক্ষমতায়। যে কারণে জনগণের দাবি ও কষ্টের আহাজারি আজ তাদের কানে পৌঁছায় না।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুও বক্তব্য রাখেন। পল্টন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিলের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তরের কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা, পল্টন থানা বিএনপি নেতা আবদুল্লাহ সেলিম, সিরাজুল ইসলাম পাটোয়ারী, শাহাদাত হোসেন তুহিন, ১৩নং ওয়ার্ড উত্তর বিএনপির সভাপতি গাজী সালাহউদ্দিনসহ মহানগর দক্ষিণ, পল্টন থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১০

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১১

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১২

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৩

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৪

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৫

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৬

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৭

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৮

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৯

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

২০
X