কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৫:৩৮ পিএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কোনো সরকারই পদক্ষেপ নেয়নি : শেখ বাবলু

রাজধানীতে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত র‌্যালি। ছবি : কালবেলা
রাজধানীতে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত র‌্যালি। ছবি : কালবেলা

গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, স্বাধীনতাপরবর্তী কোনো সরকারই শ্রমিকদের জীবনমান উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। শ্রমিকরা বরাবরই অবহেলিত। অথচ শ্রমিকরাই উন্নয়নের প্রধান চালিকাশক্তি।

মহান মে দিবস উপলক্ষে বুধবার (১ মে) রাজধানীতে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এর আগে পুরানা পল্টনের দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের নেতাকর্মীরা জমায়েত হয়। এরপর তারা র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি জাতীয় প্রেস ক্লাব, পল্টন মোড়, বিজয়নগর ঘুরে পুনরায় পল্টন মোড়ে এসে বটতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ভাসানী শ্রমিক পরিষদের সভাপতি বাবুল বিশ্বাসের সভাপতিত্বে এবং ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, দলের কেন্দ্রীয় নেতা আহসান হাবিব, মোহাম্মদ রফিক, মুকিম খান, শ্রমিক নেতা আব্দুল আলীম স্বপন, নারীনেত্রী সোনিয়া আক্তার, শাহানা বেগম, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা ভিপি আনোয়ার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X