কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না : রিজভী

বিএনপির খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বিএনপির খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না।

তিনি বলেন, ২০১৮ সালে বিএনপি জাতীয় নির্বাচনে গিয়েছিল। আওয়ামী লীগ আগের রাতে ভোট কেটে নিয়ে ক্ষমতায় গেছে। বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলকে ৫টি সিট ধরিয়ে দিয়েছিল।

বুধবার (১ মে) সারা দেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ঢাকা মহানগর উত্তরে বিএনপির সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, নগর উত্তর বিএনপির আনোয়ারুজ্জামান আনোয়ার, ফেরদৌসি আহমেদ মিষ্টি প্রমুখ।

সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, জনগণ আপনার সরকারের পতন চায়। তারা তাদের সভোটের অধিকার চায়, মতপ্রকাশের স্বাধীনতা চায়। এভাবে জুলুম করে আর ক্ষমতায় থাকা যাবে না।

প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, অতি বাম আর অতি ডানরা আপনাকে ক্ষমতাচ্যুত করতে চায় না। বরং এদেশের মানুষ আপনাকে আর সিংহাসনে দেখতে চায় না। কারণ আপনি জনগণের ভোটে নির্বাচিত নন, জনগণ আপনাকে ভোট দেয়নি।

রিজভী বলেন, বর্তমানে যে ভয়াবহ দুর্যোগ চলছে তা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়। এটি ক্ষমতাসীনদের অপরিকল্পিত উন্নয়নের সৃষ্ট দুর্যোগ। তথাকথিত উন্নয়নের নামে পদ্মা সেতু, মেট্রোরেল নির্মাণ, ফ্লাইওভার নির্মাণের নামে শুধু লুটপাট করা হয়েছে। আর সে টাকা বিদেশে পাচার করে অস্ট্রেলিয়া, দুবাই, কানাডায় সেকেন্ডহোম তৈরি করা হয়েছে।

আমিনুল হক বলেন, এ দুর্যোগেও জনগণের পাশে নেই আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা। কারণ তারা জনগণের ভোটের নির্বাচিত নয়, তাদের জনগণের ভোটের দরকার হয়না। তিনি বলেন, ঢাকা মহানগরের উত্তরের ৭১টি ওয়ার্ডে জনস্বার্থে এ কর্মসূচি চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের নিকট হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১০

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১১

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১২

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১৩

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৫

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৬

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৭

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৮

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৯

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

২০
X