কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০২:৪৮ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

একটাই কথা, এই সরকার বদলাতে হবে : মান্না

মিরপুরে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা। ছবি : কালবেলা
মিরপুরে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা। ছবি : কালবেলা

গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারের কোনো মিথ্যা কথায় আমরা আর ভুলছি না। আমরা আমাদের লড়াই চালাব। আমাদের একটাই কথা, এই সরকার বদলাতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে গণতন্ত্র মঞ্চের পদযাত্রাপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করতে চাই। আমাদের বাধা দিলে এর দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।

হিরো আলমের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, তার পরিচয় জানতে চাই না। তিনি একজন ক্যান্ডিডেট। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন ছিল। বিকাল ৩টায় তার ওপর হামলা হয়েছে। পুলিশ দাঁড়িয়ে ছিল। যখন একজন প্রার্থীর ওপর হামলা হয়, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না- ওই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এই সরকারের আমলে কোনো মানুষের জানমালের নিরাপত্তা নেই।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার এবার দিনের বেলায় ভোট ডাকাতির নির্বাচন করার ফন্দি এঁটেছে। তার একটা রিহার্সেল আমরা গতকাল ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে দেখলাম। যে নির্বাচনের কোনো তাৎপর্য নেই, যে নির্বাচনে কোনো বিরোধী দল নেই, সেই নির্বাচনেও তারা সুষ্ঠুভাবে জয়লাভ করতে পারে না। তাদের ভোট কাটতে হয়। আওয়ামী লীগের দেউলিয়াপনা এই জায়গায় এসে ঠেকেছে।

সমাবেশ শেষে মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় রব, মান্না, সাকি ছাড়াও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুসহ গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা অংশ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১০

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১১

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১২

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৩

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৪

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৫

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৬

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৭

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৮

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৯

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

২০
X