দিনাজপুর প্রতিনিধ
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের বাধায় পণ্ড জাপার কর্মী সমাবেশ

দিনাজপুরে পথসভায় বক্তব্য দেন শামীম হায়দার পাটোয়ারী। ছবি : কালবেলা
দিনাজপুরে পথসভায় বক্তব্য দেন শামীম হায়দার পাটোয়ারী। ছবি : কালবেলা

পুলিশি বাধায় পণ্ড হয়েছে দিনাজপুরে জাতীয় পার্টির জেলা কমিটির কর্মী সম্মেলন। প্রশাসনের অনুমতি না থাকার কথা উল্লেখ করে বাধা দিয়েছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে ওই কর্মী সম্মেলনের আয়োজন ছিল দিনাজপুর প্রেস ক্লাবের ভাড়া নেওয়া মিলনায়তনে।

সম্মেলনে অংশ নিতে নেতাকর্মীদের সম্মেলন কক্ষে অবস্থান গ্রহণের পূর্ব মুহূর্তে তাদের হটিয়ে দেয় পুলিশ।

পরে কালিতলাস্থ দলীয় কার্যালয়ের সামনে পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার হোসেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, তিন-চার মাস ধরে জাতীয় পার্টিকে বাধা দেওয়া হচ্ছে। যতই বাধা আসে পরের বার বেশি লোক নিয়ে আমরা আসি। উত্তরবঙ্গ অচল করার ক্ষমতা আমাদের আছে। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। জাতীয় পার্টি ডিসি অফিসে লাথি মেরেছে, ডিসির কলার ধরেছে। আমরা কাউকে পরোয়া করি না।

তিনি আরও বলেন, আমরা রাজনীতি করি, জেল-জুলুমের জন্য প্রস্তুত। শান্তিপূর্ণ দল জাতীয় পার্টি। জাতীয় পার্টি ভোট করলে তাদের ভোটের হিসাব থাকবে না। জাতীয় পার্টি ৪০ বছরের পুরাতন। আমরা ৯টা ভোট করেছি। ভালো ফল করেছি। তাই অনেকে রাজনীতির মাঠ থেকে আমাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। জাতীয় পার্টি ভোটের সময় গজিয়ে ওঠা দল নয়। জাতীয় পার্টি সরকারে ছিল, বিরোধী দলেও ছিল।

জাতীয় পার্টি আবারও ক্ষমতায় আসবে উল্লেখ করে তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে ছাড়া কোন সুষ্ঠু নির্বাচন হবে না। জাতীয় পার্টিকে বাদ দিয়ে জোর করে ভোট করা হলে সেই ভোট নিকৃষ্ট ভোট হবে। সংশ্লিষ্টরা শপথ ভঙ্গের জন্য দায়ী হবেন। সেই সরকার টিকবে না। সেই সরকারের পতন হবে। দেশে বারবার গণবিপ্লব হবে।

এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান কালবেলাকে বলেন, জাতীয় পার্টি কর্মী সম্মেলন করার জন্য জেলা প্রশাসন বরাবর আবেদন করেছিল। কিন্তু সেখান থেকে তাদের অনুমতি প্রদান করা হয়নি। তাই আমরা তাদের প্রোগ্রাম করতে দিইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১০

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১১

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১২

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৩

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৪

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৬

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৭

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৮

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৯

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

২০
X