কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৭:৫৫ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

কিছু লোকের কারণেই অধিকাংশ মানুষ গরিব : সাইফুল হক 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কিছু লোক রাতারাতি অস্বাভাবিক অর্থবিত্ত লুটে নেওয়ার কারণেই অধিকাংশ মানুষ গরিব। এই দুর্মূল্যের বাজারে তাদের খুব কষ্টে দিন পার করতে হচ্ছে। মুখচেনা কতিপয় বেপরোয়া ব্যবসায়ী গোষ্ঠীর কারণেই বাজারে চরম নৈরাজ্য, শ্রমজীবী স্বল্প আয়ের সাধারণ মানুষকে চরম অসহায় জীবনযাপন করতে হচ্ছে। মানুষের প্রকৃত আয় কমে গেছে। শ্রমজীবী পরিবারের এক বড় অংশের খাদ্যগ্রহণ কমে গেছে।

তিনি এই দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলায় শ্রমজীবী-মেহনতী পরিবারসমূহকে মাসিক নগদ অর্থ প্রদান এবং তাদের রেশনিং ব্যবস্থার আওতায় নিয়ে আসতে সরকারের প্রতি আহবান জানান।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক সংগঠকদের সভায় এসব কথা বলেন সাইফুল হক।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, ভারতে সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নৃশংস হত্যাকাণ্ড একদিকে খুব দুঃখজনক, অন্যদিকে এই ঘটনা দেশের ‘আন্ডারওয়ার্ল্ড’-এর অবিশ্বাস্য অপরাধমূলক তৎপরতা ও তাদের অপরাধ জগতের খণ্ডাংশ উন্মোচন করে দিয়েছে। এই ঘটনা দেশের আইনপ্রণেতাদের একাংশ ও রাষ্ট্রীয় ছত্রছায়ায় থাকা ক্ষমতাবান ও বিত্তশালীরা চোরাকারবার থেকে শুরু করে কত ধরনের অপরাধের সঙ্গে যে যুক্ত সে সম্পর্কেও নতুন করে দেশবাসীকে খানিকটা ধারণা দিয়েছে।

তিনি এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্ত, সংশ্লিষ্ট সব অপরাধীদের গ্রেপ্তার, বিচার এবং এই হত্যাকাণ্ডের সমগ্র বিষয় প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সভাপতি জামাল সিকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান রুবেল, রেজাউল করিম, শিপন আকন্দ, মোহাম্মদ হ্রদয়, আবদুল গাজী আমির হোসেন, শরীফুল ইসলাম প্রমুখ। সভায় আগামী ৩১ মে অনুষ্ঠেয় বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন সফল করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১০

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১১

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৩

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১৪

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১৫

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১৬

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১৭

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

১৮

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

১৯

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

২০
X