কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশ লুটপাটকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে : সিপিবি 

পুরানা পল্টন মোড়ে সিপিবির পক্ষ থেকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে রুহিন হোসেন প্রিন্স। ছবি : কালবেলা
পুরানা পল্টন মোড়ে সিপিবির পক্ষ থেকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে রুহিন হোসেন প্রিন্স। ছবি : কালবেলা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, একদিকে সরকার মাথাপিছু আয় বৃদ্ধির গল্প শোনাচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। দেশ থেকে অবাধে টাকা পাচার হয়ে যাচ্ছে। সব মিলিয়ে দেশ আজ লুটপাটকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

শুক্রবার (২৪ মে) রাজধানীর পুরানা পল্টন মোড়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

ভোটাধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা চালু, পাচারের-খেলাপি ঋণের টাকা উদ্ধার, লুটপাট বন্ধসহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রিন্স বলেন, গত ১০ বছরে এক লক্ষ কোটি টাকারও বেশি খেলাপি ঋণ হয়েছে। সাবেক সেনাপ্রধান, পুলিশ প্রধান, সম্প্রতি ভারতে নৃশংসভাবে একজন এমপি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বর্তমানের লুটপাটের সামান্য চেহারা উঠে এসেছে। এসব তথ্যই বলে দেয় দেশটা লুটপাটের ও লুটপাটকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

তিনি বলেন, এ অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে চলমান কর্তৃত্ববাদী এক ব্যক্তির শাসনের অবসান ঘটাতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান। বক্তব্য রাখেন, পরেশ কর, আনোয়ার হোসেন রেজা ও শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য, শ্রমিকনেতা কাজী রুহুল আমিন।

সমাবেশে রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, নির্বাচন আজ নির্বাসনে চলে গেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যার যার দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে। একইসঙ্গে ভোটাধিকার, গণতন্ত্র ও ব্যবস্থা বদলের সংগ্রামকে সামনে রেখে গণআন্দোলন-গণসংগ্রাম গড়ে তুলতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান, সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন, অ্যাড. মন্টু ঘোষ, জলি তালুকদার, মানবেন্দ্র দেব, সাদেকুর রহমান শামীম, জাহিদ হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X