কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি জামায়াতের আহ্বান

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে নিহতদের পরিবারকে সান্তনা এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে নিহতদের পরিবারকে সান্তনা এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৮ মে) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধূলেশ্বর ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে নিহতদের পরিবারকে সান্ত্বনা এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও উপহারসামগ্রী প্রদানপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ঘূর্ণিঝড়সহ সকল বিপদ-মুছিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে। কোনো বিপদই স্থায়ী থাকে না। আল্লাহ তা’য়ালার পরীক্ষা শেষ হলে বিপদও কেটে যায়। সম্প্রতি ভয়াবহ ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী সাধ্যমত সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে। এ কঠিন পরিস্থিতিতে মূলত প্রধান দায়িত্ব সরকারের ওপরেই বর্তায়। সরকারের উচিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো।

জামায়াতের জেলা আমির অধ্যাপক মু. শাহ আলমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এ বি এম সাইফুল্লাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজজম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মু. শাহাবুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ এর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর এবং অন্যান্য নেতারা।

ডা. শফিকুর রহমান ঘূর্ণিঝড়ে নিহতদের মাগফিরাতের জন্য এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর নিকট দোয়া করেন। তিনি নিহতদের পরিবারকে সান্তনা প্রদান করেন এবং আহতদের খোঁজখবর নেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ এবং উপহারসামগ্রী প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১০

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১১

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১২

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৪

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৫

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৭

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৮

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৯

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

২০
X