কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০১:১৫ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনা কমানো না গেলে মিটিংয়ের প্রয়োজন নেই : ওবায়দুল কাদের

রাজধানীর বিআরটিএ ভবনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
রাজধানীর বিআরটিএ ভবনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

সড়কে দুর্ঘটনা কমানো না গেলে মিটিংয়ের নামে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর বিআরটিএ ভবনে ঈদযাত্রার প্রস্তুতি সভায় এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সড়কে দুর্ঘটনা রোধ করতে দফায় দফায় মিটিং হয়। যদি এতে কোনো ফলাফল না আসে অর্থাৎ দুর্ঘটনা কমানো না গেলে মিটিংয়ের নামে আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। সেতুমন্ত্রী বলেন, এবারের কোরবানির ঈদের সাত দিন আগেই সড়ক মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। গাজীপুরের সাতটি ফ্লাইওভার চালু করা হয়েছে। এতে যানজট কমেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মেয়র হানিফ ফ্লাইওভারে যানজট হয়। ফ্লাইওভারের নিচে জটলা সৃষ্টি হয়। এটা খোঁজ নিয়ে দেখতে হবে, কীভাবে নিরসন করা যায় সেটাও দেখতে হবে।

কাদের আরও বলেন, এবারে ঈদযাত্রায় রাজধানীর প্রবেশপথগুলো নজরদারিতে রাখতে হবে। লক্কড়ঝক্কড় গাড়ি রং দিয়ে লাভ নাই, ফিটনেস আছে কিনা তা দেখতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে গেছে, বাস মালিকদের দৃষ্টিভঙ্গি নিচে নেমে গেছে। ভালো গাড়ি তারা চালায় না। এ জন্য সিটি করপোরেশন ও বিজিএমইএর সঙ্গে আলোচনা করা দরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১১

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১২

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৩

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৪

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৫

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৬

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৭

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৮

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

১৯

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

২০
X