কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সরকারকে পরাজিত করতে না পারলে আমরা মুক্তি পাব না : দুদু

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে কথা বলেন শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে কথা বলেন শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারলে হামলা-মামলার জীবন থেকে আমরা মুক্তি পাব না।

মঙ্গলবার (৪ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া শিশু-কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠিতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, এই সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। সাফল্য ব্যর্থতা যাই থাকুক না কেন আমরা যতক্ষণ পর্যন্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে না পারব, ততদিন পর্যন্ত আমাদের এই কষ্টকর জীবন, কারাগারের জীবন, হামলা মামলার জীবন- এটা থেকে আমরা মুক্তি পাব না। সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে গণআন্দোলনের মাধ্যমে পরাজিত করি।

তিনি বলেন, বাংলাদেশ সেই দিনই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে যেদিন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতন্ত্র স্বাধীনতা এবং মানুষের অধিকার আমরা অর্জন করেছিলাম সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে পারব। দুর্নীতিবাজরা দেশে থাকুক আর বিদেশে পালিয়ে যাক তাদের বিচারের আওতায় এনে যথাযথভাবে কাঠগড়ায় দাঁড় করাতে পারলে আমরা মনে করব জাতির জন্য আমরা কিছু করতে পেরেছি, দেশের জন্য কিছু করতে পেরেছি, মানুষের জন্য কিছু করতে পেরেছি।

তিনি বলেন, ১০-১২টি ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে, লুটপাট করে ফেলা হয়েছে, এটা কী ভাবা যায়? ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কায় যান সেসব দেশেও এত লুটপাট করা হয় না। আমি অন্য কোনো দেশের দৃষ্টান্ত দিচ্ছি না, এই দেশকে একটা লুটপাটের স্বর্গরাজ্যের দেশে রূপান্তরিত করেছে বর্তমান সরকার।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে দুদু আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের আদরের দুলাল ছিলেন। এত ভালোবাসা এত সম্মান এত শ্রদ্ধা শহীদ জিয়াউর রহমানের আগে অন্যকোনো নেতা পেয়েছে কি না আমার জানা নেই। আমি এই কথা বলছি এই কারণে তার মৃত্যুর পর যে জানাজা ঢাকা শহরে আমরা দেখেছি শুধু দক্ষিণ-পূর্ব এশিয়ায় নয় সারা বিশ্বে এই ধরনের জানাজা আমরা খুবই কম দেখেছি।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জিয়াউর রহমান স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে বহুদলীয় রাজনীতির প্রশ্নে কৃষকদের প্রতিষ্ঠার প্রশ্নে তাদের পাশে দাঁড়ানোর প্রশ্নে মজলুম মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্নে তিনি মহানায়ক ছিলেন। জিয়াউর রহমান দেশকে সারা বিশ্বের কাছে একটি সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছিলেন।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দ্বীন মোহাম্মাদ দুলুর সভাপতিত্বে সভাপতিত্বর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আরও বক্তব্য দেন জিয়া শিশু-কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর সিকদার, কৃষকদলের সাবেক কেন্দ্রীয় নেতা এসকে সাদী, সংগঠনের সদস্য খালেদ এনাম মুন্নার, ডা. আরিফুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১০

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১১

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৪

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৭

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৮

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৯

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

২০
X