বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১০:২৩ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ আবারও পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে : জেনারেল ইবরাহিম

আ.লীগ আবারও পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে : জেনারেল ইবরাহিম

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেছেন, আওয়ামী লীগ সরকার আবারও পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু এবার আর রেহাই হবে না। বিএনপির নেতৃত্বে ৩৬টি সমমনা রাজনৈতিক দল এখন মাঠে। অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। বর্তমান জাতীয় সংসদের কার্যক্রম বিলুপ্ত করতে হবে। নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার দাবি মেনে নিতেই হবে। অন্যথায় এ সরকারকে আন্দোলনের মাধ্যমে গদি থেকে নামিয়ে দেওয়া হবে।

রোববার (২৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত ‘বহুমুখী সংকটে বাংলাদেশ, উত্তরণ কোন পথে’- শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ক্ষমতাসীন সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হয় না দাবি করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা ছারওয়ার কামাল আজিজী বলেন, আমরা নির্দলীয় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন চাই। ক্ষমতাসীন সরকারের অধীন যে নির্বাচন হয়, সেটা পক্ষপাতমূলক হয়। কিছুদিন আগের নির্বাচনে হিরো আলমকে আক্রমণ করা হয়েছে। এটা কি সুষ্ঠু নির্বাচনের চিত্র? ইসলামী খেলাফত ছাড়া এ দেশে সুষ্ঠু শাসন কায়েম হবে না।

ছারওয়ার কামাল আজিজীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল বাসেত আজাদ, মাওলানা জালাল উদ্দিন আহমেদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X