কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

সৈয়দ ইবরাহিম ও শাহজাহান ওমরদের গ্রেপ্তার দাবি

বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এবং বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ব্যারিস্টার শাহজাহান ওমরসহ সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে যারা নানাভাবে সহযোগিতা করেছেন, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব রক্ষার্থে এ দাবি জানানো হয়। মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের ব্যানারের আয়োজনে এক সংবাদ সম্মেলনে শহীদ মুক্তিযোদ্ধার নাতনি অ্যাডভোকেট নুরতাজ আরা ঐশী এ দাবি জানান।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর তেজকুনিপাড়ায় বিজয় সরণি টাওয়ারে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও ব্যারিস্টার শাহজাহান ওমরসহ বিগত আওয়ামী লীগ সরকারের সকল দোসরদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে শনিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হইবে।

এ সময় নুরতাজ আরা ঐশী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৮ দফা দাবি জানান।

দাবিগুলো হলো- ১. দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ও নির্বাচনের পক্ষে স্বৈরাচারী সরকারের দোসরদের বিচার ও গ্রেপ্তার করতে হবে।

২. শেখ হাসিনার জুলুমের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের থানাভিত্তিক তালিকা প্রস্তুতকরণ। জনস্বার্থে অতি গুরুত্বপূর্ণ টপ টেন ঘটনাকে ৪৫ দিনের মধ্যে প্রতিকার প্রদানের ব্যবস্থা করা।

৩. ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতনের বিষয়গুলো জাতীয়ভাবে প্রচার করার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের ইমেজ বিল্ডিং করতে হবে।

৪. স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের পূর্বে এক শতাংশ ভোটারদের সমর্থন নেয়ার যে বিধান রয়েছে তা বাতিল করতে হবে।

৫. ভাষানটেক পুনর্বাসন প্রকল্প ও কলমিলতা বাজারের বিষয়ে জরুরি ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের দীর্ঘদিনের ঝুলিয়ে রাখা দাবির বিষয়টির উপর পদক্ষেপ নেয়া।

৬. সরকারি টাকা ছাড়াই সাধারণ বস্তিবাসী ও নিম্নবিত্ত মানুষের জীবন উন্নয়নের জন্য এনএসপিডিএল (NSPDL) এর গৃহীত পুনর্বাসন প্রকল্পসহ কমপক্ষে ১০০টি প্রকল্প জরুরি ভিত্তিতে চালু করার উদ্যোগ নেওয়া।

৭. চলমান এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা করে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা প্রদান করতে হবে এবং প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে।

৮. ভাষানটেক পুনর্বাসন প্রকল্প এবং কলমিলতা বাজার বিষয়ে শহীদ পরিবারের চলমান আন্দোলন ও দাবিকে মেনে নেয়া।

সংবাদ সম্মেলনে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সন্তান মো. আব্দুর রহিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আব্দুর রহিম বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X