কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৬:২৯ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় লেবার পার্টির চেয়ারম্যান ইরান আহত 

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। পুরোনো ছবি
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। পুরোনো ছবি

যুগপৎ আন্দোলনের শরিক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন।

শুক্রবার (২১ জুন) দুপুরে তিনি নিজ এলাকা পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গার বাবলাতলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে লেবার পার্টির চেয়ারম্যানের দুই হাত, বাম পা ও মুখ মারাত্মকভাবে জখম হয়।

দুর্ঘটনায় ইরান ছাড়াও লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান এবং কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমানও মারাত্মক আহত হন। তাদেরকে তাৎক্ষণিকভাবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকায় এনে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকের তত্ত্বাবধানে বাসায় রয়েছেন।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, তারা প্রাইভেট কারযোগে পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে ঢাকা আসছিলেন। পথিমধ্যে ফরিদপুরের ভাঙ্গার বাবলাতলা এলাকায় দুটি বাসের প্রতিযোগিতার কারণে সাইড দিতে গিয়ে তাদের প্রাইভেট কারটি মেইন রোড থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে।

এদিকে বিকেলে লেবার পার্টির প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহতদের পরিবারের পক্ষ থেকে তাদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া চাওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X