কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ট্রেলার-লরির সংঘর্ষ, বাংলাদেশিসহ নিহত ২

মালয়েশিয়ার পাহাং রাজ্যে ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার পাহাং রাজ্যে ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার পাহাং রাজ্যে ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশিসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তেমেরলোহ জেলা পুলিশপ্রধান সহকারী কমিশনার মাজলান হাসান।

নিহত দুজনের মধ্যে একজন ৩৭ বছর বয়সী বাংলাদেশি এবং অন্যজন ৩৫ বছর বয়সী পাকিস্তানি। আর আহত তিনজন হলেন- ২৮ বছর বয়সী লরিচালক, ৩০ বছর বয়সী বাংলাদেশি ট্রাকের হেলপার এবং ৩৮ বছর বয়সী ট্রেলারচালক। তারা সুলতান হাজী আহমদ শাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাহাং রাজ্য পুলিশ জানায়, রাজ্যের রউব জেলা থেকে লরিচালক কুয়ানতান যাচ্ছিলেন। পথে লরিচালক রাস্তার বাম দিকে মোড় নেন। বিপরীত লেনে প্রবেশের আগে মূল লেনে পুনরায় প্রবেশ করলে হঠাৎ ট্রেলারটি সামনে থেকে আসে। সঙ্গে সঙ্গে লরির সামনের অংশে ধাক্কা মারে এবং দুটি গাড়িই ২০ মিটার রাস্তার ডান দিকের একটি গিরিখাতে পড়ে যায়। এতে দুটি গাড়ির আরোহী মাথায় আঘাত পান। সেখান থেকে উদ্ধার করে তাদের লানচ্যাং হেলথ ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনের মৃত্যু নিশ্চিত করেন।

পুলিশ আরও জানায়, মরদেহ দুটির ময়নাতদন্ত করা হবে এবং সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭ এর ৪১ (১) ধারায় মামলাটি তদন্ত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X