কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া-বাংলাদেশ হেলথ ফোরামের আয়োজনে ফাদার্স ডে প্রোগ্রাম

ফাদার্স ডে প্রোগ্রাম ‘মিট মাই সুপার হিরো’র অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
ফাদার্স ডে প্রোগ্রাম ‘মিট মাই সুপার হিরো’র অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরামের (এবিএইচএফ) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফাদার্স ডে প্রোগ্রাম ‘মিট মাই সুপার হিরো : পুরুষদের স্বাস্থ্যের উপর একটি আলোচনা’।

রোববার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠানে ফাদার্স ডে উদযাপনের পাশাপাশি পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানটি ফাদার্স ডে উদযাপনের সঙ্গে সঙ্গে পুরুষদের স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেনারেল প্র্যাকটিশনার ডা. মাহবুবা খানম মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাথান হ্যাগারটি, হুইপ এবং এমপি লেপিংটন, কারিশমা কালিয়ান্দা, পার্লামেন্ট সেক্রেটারি এবং এমপি লিভারপুল এবং মাসুদ চৌধুরী, কাউন্সিলর ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল।

দৈনন্দিন জীবনে পুরুষদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন ডা. সত্যজিৎ দত্ত, মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোকপাত করেন সাইক্রিয়াস্টিক ডা. সামিয়া আরেফিন। এ ছাড়া ছেলেদের স্বাস্থ্যের বিষয়ে অত্যাধুনিক ইন্টারভেনশনাল রেডিওলজি সুবিধা নিয়ে কথা বলেন ডা. শ্যাডি ওসমা।

অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব পরিচালনা করেন বিশিষ্ট সাইকোলজিস্ট জন মার্টিন, যিনি আরিফা ফেরদৌস, সাবিতা রহমান, ফিরোজা বেগম এবং ডা. ফৌজিয়া সুলতানার সঙ্গে যুক্ত ছিলেন। এই পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাইক্রিয়াস্টিক ডা. নাহিদ সিদ্দিকী।

অনুষ্ঠানের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল শিশুদের দ্বারা তাদের বাবাদের উদ্দেশ্যে গল্প বলা। এতে বড়রাও তাদের বাবাদের স্মৃতি মনে করে আবেগাপ্লুত হন। সবশেষে, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. রুমানা আফরোজ এবং ডা. সুরঞ্জনা জেনিফার রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X