কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার (২৫ জানুয়ারি) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ১৫ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় পরিচালিত নিরাপত্তা অভিযানে মোট ১৮ হাজার ২০০ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে চলমান সমন্বিত নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৪৪২ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৯৩১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনায় ২ হাজার ৮২৭ জন রয়েছেন বলে জানানো হয়েছে। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।

এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ৭৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, বাকিরা ইয়েমেনসহ অন্যান্য দেশের বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার অভিযোগে ৪৬ প্রবাসীকে আটক করা হয়। পাশাপাশি অবৈধ প্রবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১১ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে দেশটিতে ২৫ হাজার ৪৭৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ২৩ হাজার ৪৪৩ পুরুষ এবং ২ হাজার ৩৪ নারী। গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ১৮ হাজার ৬৮৫ জনকে দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

এ ছাড়া আরও ৩ হাজার ১১ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করার নির্দেশ ও ইতোমধ্যে ১৪ হাজার ৪৫১ প্রবাসীকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশটির আইন অনুযায়ী, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তার দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্ক করে আসছে।

উল্লেখ্য, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক দেশটিতে কর্মরত রয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলোতে নিয়মিতভাবে আইন লঙ্ঘনের অভিযোগে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান ও আটকের খবর প্রকাশিত হচ্ছে।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X