কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এনআরবি গ্রাহকদের জন্য চার্জ-ফ্রি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করল কমিউনিটি ব্যাংক

চার্জ-ফ্রি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করল কমিউনিটি ব্যাংক। ছবি : সৌজন্য
চার্জ-ফ্রি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করল কমিউনিটি ব্যাংক। ছবি : সৌজন্য

নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) গ্রাহক ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলোর জন্য চার্জ-ফ্রি দুটি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। নতুন প্রোডাক্ট দুটির নাম ‘কমিউনিটি প্রবাস সঞ্চয়’ ও ‘কমিউনিটি প্রবাস প্রিয়জন’।

ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্রোডাক্ট দুটির উদ্বোধন করা হয়।

ব্যাংক জানায়, প্রবাস থেকে প্রেরিত আয়ের নিরাপদ সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ নিশ্চিত করতে স্থানীয় মুদ্রায় এসব প্রোডাক্ট চালু করা হয়েছে। এনআরবি গ্রাহক এবং দেশে বসবাসকারী প্রবাসী আয়গ্রহীতা পরিবারের পরিবর্তিত আর্থিক চাহিদা বিবেচনায় রেখে বিভিন্ন ভ্যালু-অ্যাডেড সুবিধাসহ প্রোডাক্ট দুটি তৈরি করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) ও কমিউনিটি ব্যাংকের পরিচালক মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা); অ্যাডিশনাল ডিআইজি ও কমিউনিটি ব্যাংকের পরিচালক আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা) এবং কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক সৈয়দ রফিকুল হকের উপস্থিতিতে সম্মেলনে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত প্রোডাক্ট দুটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের প্রোডাক্ট হেড, ডিভিশনাল হেড এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে কিমিয়া সাআদত বলেন, এ উদ্যোগ প্রবাসী আয়ভিত্তিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি অংশগ্রহণমূলক এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানে কমিউনিটি ব্যাংকের কৌশলগত অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

ব্যাংকের এজেন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, ট্রানজ্যাকশন ব্যাংকিং ও স্ট্রাটেজিক বিজনেস ইউনিট বিভাগের হেড এস কে পারভেজ মারেকার বলেন, কমিউনিটি প্রবাস সঞ্চয় মূলত এনআরবি গ্রাহকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি সেভিংস অ্যাকাউন্ট। এর মাধ্যমে বিদেশে অর্জিত আয় নিরাপদ, দ্রুত ও সুবিধাজনকভাবে দেশে প্রেরণ ও স্থানীয় মুদ্রায় সঞ্চয়ের সুযোগ পাওয়া যাবে। পাশাপাশি এনআরবি গ্রাহকদের আর্থিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষ সুবিধা ও ভ্যালু-অ্যাডেড সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও জানান, কমিউনিটি প্রবাস প্রিয়জন প্রবাসী আয় গ্রহণকারী পরিবারের জন্য একটি বিশেষ সঞ্চয় ও বিনিয়োগভিত্তিক সমাধান। এর মাধ্যমে গ্রাহকেরা প্রেরিত অর্থের একটি অংশ নিরাপদে সঞ্চয় ও বিনিয়োগ করতে পারবেন; যা দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, উভয় পণ্যের আওতায় গ্রাহকেরা সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যের জীবনবীমা সুবিধা, চার্জ-ফ্রি অ্যাকাউন্ট সুবিধা, প্রতিযোগিতামূলক মুনাফা হার এবং সারা দেশে ৫০০-এর বেশি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ডিসকাউন্ট সুবিধা পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১০

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১১

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১২

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৩

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৪

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৫

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৬

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৭

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৮

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

২০
X