কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিহত বাংলাদেশি শামছুর রহমান। ছবি : সংগৃহীত
নিহত বাংলাদেশি শামছুর রহমান। ছবি : সংগৃহীত

সৌদি আরবের হাইল শহরে লরির ধাক্কায় প্রাণ গেল এক বাংলাদেশি প্রবাসীর। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাস্তার পার্কিংয়ে গাড়ি রেখে কোম্পানির একটি বিলবোর্ড লাগানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ওই বাংলাদেশির নাম শামছুর রহমান (৫৮)। তিনি নড়াইল সদরের শিংগা গ্রামের বাসিন্দা। ১২ বছর ওমান থাকার পরে ফের পাড়ি জমান সৌদি আরবে। সর্বশেষ কাজ করতেন ইয়েমেন সীমান্তের হাইল শহরে। সেখানে আল- আরাবিয়ান কোম্পানিতে কাজ করতেন তিনি। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাস্তার পার্কিংয়ে গাড়ি রেখে কোম্পানির একটি বিলবোর্ড লাগাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি লরি তার গাড়িকে ধাক্কা দিলে বিলবোর্ড ছিটকে তার মাথায় আঘাত করে। ঘটনাস্থালেই তিনি মারা যান।

নিহতের ছোট ভাই জাহিদ শেখ জানান, আমার সেজভাই সৌদি আরবে মারা গেছেন। আমাদের পুরো পরিবারের ছাঁয়া ছিলেন তিনি। আমরা চাই আমাদের ভাইকে দেশে এনে নিজের মাটিতে কবর দিতে। কথা ছিল আগামী জানুয়ারিতে একবারে দেশে ফিরে আসবেন। ঘরের বাকি কাজ শেষ করবেন। বাড়ির সামনে একটি গরুর খামার করবেন। তার কাজও শুরু হয়েছিল। ছেলেকে মালয়েশিয়া পাঠিয়ে বাকি জীবনটা কাটাবেন পরিবারের সঙ্গে।

শামছুর রহমানের স্ত্রী সাবিনা বেগম জানান, দুই বছর আগে এই মাসেই তিনি দেশে ছিলেন। কত পরিকল্পনার কথা আমাকে বলেছেন। গরুর খামারটি দেখাশোনা করার দায়িত্ব থাকবে আমার ওপর। আজ উনি কোথায় পড়ে থাকলেন, আমি একবার শেষ দেখা দেখতে চাই।

নিহতের ছেলে জুয়েল শেখ জানান, বাবা দেশে আসলে আমাকে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা ছিল। বাবার দেওয়া টাকায় সুন্দর বাড়িটি তৈরি হচ্ছিল। বাবার নিজের পরিকল্পনা মতোই তৈরি বাড়িটি এখনো অসম্পূর্ণ। উনি তো আর ওনার তৈরি বাড়িতে থাকতে পারলেন না।

পরিবার ও এলাকাবাসী দাবি জানান, শামছুর রহমানের মরদেহ যেন দেশে আনার ব্যবস্থা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X