আমিরাত প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবস উদযাপনে আবুধাবি দূতাবাসে মতবিনিময় সভা

আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে এ মতবিনিময় সভা। ছবি : কালবেলা
আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে এ মতবিনিময় সভা। ছবি : কালবেলা

সংযুক্ত আরব আমিরাতে মহান বিজয় দিবস, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রবাসী কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস।

শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোহাম্মদ মীযানুর রহমান।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আগামী ১৮ ডিসেম্বরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় প্রবাসী দিবস একত্রে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া মতবিনিময় সভায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে মুক্তিযোদ্ধা, কমিউনিটি নেতারা ও প্রবাসীদের পরামর্শে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার (শ্রম) মো. আব্দুল আওয়াল, মিনিস্টার (রাজনৈতিক) শাহনাজ আক্তার রানু, কাউন্সেলর (শ্রম) হাজরা সাব্বির হোসেন, কাউন্সেলর (শ্রম) লুৎফুন নাহার নাজিম, কাউন্সেলর (পাসপোর্ট) মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রথম সচিব (কনস্যুলার) এসএম মাযহারুল ইসলাম, কমিউনিটি নেতা আলহাজ মোহাম্মদ দিদারুল আলম, মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া, জাকির হোসেন খতিব, সাখাওয়াত হোসেন বকুল, প্রকৌশলী মোহাম্মদ আলী, নুর মোহাম্মদ, নুর হোসেন সুমন, প্রকৌশলী আমজাদ হোসেন খান, প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, প্রকৌশলী মফিজুল ইসলাম, শওকত ওসমান, প্রকৌশলী লুৎফর রহমান, আতাউর রহমান, ইকবাল হোসেন, আবু রাসেল, মোহাম্মদ জিয়াউদ্দিন প্রমুখ।

এছাড়া আবুধাবি ও আল আইন থেকে আগত প্রবাসী এবং কমিউনিটি নেতারা ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X