মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
এরশাদুল বারী, কোপেনহেগেন
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ এএম
অনলাইন সংস্করণ

একইদিন হার্ট অ্যাটাক : বোনের পর মারা গেলেন ডেনমার্ক প্রবাসী এমদাদ

এমদাদ আহমেদ। ছবি : সংগৃহীত
এমদাদ আহমেদ। ছবি : সংগৃহীত

ডেনমার্কে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির প্রিয় মুখ ও সমাজসেবক এমদাদ আহমেদ (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এমদাদ পেশায় একজন ট্যাক্সিচালক ছিলেন। তার দেশের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। এর আগে ভাইয়ের হার্ট অ্যাটাকের সংবাদ পেয়ে গত ৯ ডিসেম্বর তার একমাত্র বোনও মৃত্যুবরণ করেন।

হাসপাতাল থেকে মো. জিয়াউল হক জানান, গত ৯ ডিসেম্বর সোমবার বেলা ১১টার দিকে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন বিমানবন্দর এলাকায় যাত্রীসহ ট্যাক্সি চালানো অবস্থায় এমদাদ হার্ট অ্যাটাক করেন। এ সময় পেছনে বসে থাকা যাত্রী নিজেই ট্যাক্সি চালিয়ে তাকে ডেনমার্কের রিচ হাসপাতালে ভর্তি করান। সেদিন থেকেই এমদাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার অবস্থার কোনো উন্নতি না হলে শুক্রবার পরিবারের সম্মতিতে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এমদাদের স্ত্রী ও ১২ বছর বয়সের এক ছেলে সন্তান রয়েছে। ব্যক্তি জীবনে এমদাদ খুবই সহজ-সরল ছিলেন এবং সবার কাছে খুব পরিচিত মুখ ছিলেন।

জানা গেছে, পারিবারিক সম্মতিতে ডেনমার্কের ব্রনবীতে অবস্থিত মুসলিম কবরস্থানে মরহুমের জানাজা ও দাফন করা হবে। তারিখ ও সময় পরে জানানো হবে।

এদিকে যেদিন এমদাদ হার্ট অ্যাটাক করেন ঠিক একই দিন ভাইয়ের দুর্ঘটনার সংবাদ পেয়ে তার একমাত্র বোন ফেনীর ফুলগাজীর নিজ বাড়িতে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। তার দুই সপ্তাহ পর আজ ভাই এমদাদ মারা গেলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X