শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৮:০৬ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

দেশবাসীর খোঁজখবর নিয়েছেন খালেদা জিয়া

দেশবাসীর খোঁজখবর নিয়েছেন খালেদা জিয়া
দ্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়াকে দেখার পর সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের কাছে দেশবাসীর খোঁজখবর জানতে চেয়েছেন লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার (১১ জানুয়ারি) লন্ডন সময় সন্ধ্যায় (বাংলাদেশ সময় রাত ১২টা) তারা খালেদা জিয়াকে দেখতে পশ্চিম লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে গেলে খালেদা জিয়া তাদের দুজনের কাছে দেশবাসীর খোঁজখবর নিয়েছে। কালবেলাকে মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত শুক্রবার লন্ডনে পৌঁছেন বিএনপির এই দুই নেতা দম্পতি।

মির্জা আব্বাস বলেছেন, গত ১৭ বছর খালেদা জিয়া কোনো চিকিৎসা পাননি। খুনি হাসিনা সরকারের আমলে ম্যাডাম খুব অসময়ে অসুস্থ হয়ে পড়েন। সে সময় শেখ হাসিনা খুব বাজে ভাষায় খালেদা জিয়া সম্পর্কে কথা বলতেন। মরি মরি করে মরে না কেন, এসবও বলা হতো। তো আল্লাহ এখনও তাকে বাঁচিয়ে রেখেছেন। তিনি এখন ভালো আছেন। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আমি আশা করছি, তিনি ভালো হয়ে উঠবেন।

মির্জা আব্বাস আরও বলেন, বিশ্বের সেরা ডাক্তারের অধীনে তার চিকিৎসা চলছে। তার মানসিক অবস্থা বরাবরই ভালো ছিল, এখনো ভালো আছেন। তিনি অনেক শক্তিশালী আছেন। আমরা তার সঙ্গে রাজনৈতিক কোনো কথাবার্তা বলিনি। আমাদের দেখা হওয়ার পর আমরা খালেদা জিয়াকে সালাম দিয়েছি। স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করেছি। তবে তিনি আমাদের জিজ্ঞেস করেছেন- দেশের মানুষ কেমন আছে? দেশের বর্তমান অবস্থা কী? দেশ থেকে আমরা মাত্র দু-দিন আগে এসেছি। এখনো কোনো পরিবর্তন হয়নি। দেশে একটি নির্বাচনী কথাবার্তা চলছে। এমনই তাকে জানানো হয়েছে। তা ছাড়া আমরা রাজনৈতিক কথাবার্তা বলে তাকে বিব্রত করতে চাইনি। কারণ তিনি অসুস্থ মানুষ, এখানে তার চিকিৎসা চলছে।

দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে দেখা হওয়ার পর কোনো নির্দেশনা পাওয়া গেছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার অন্তত প্রতি সপ্তাহে অফিসিয়ালি একদিন তার সঙ্গে কথা বলার সুযোগ হয়। নির্দেশনা আমরা ওখান থেকেই পাই। তবে এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা পাইনি।

আফরোজা আব্বাস বলেন, তিনি আমাকে জিজ্ঞেস করেছেন নাতি-নাতনিরা কেমন আছে? দেশের বর্তমান অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছেন? দেশের মানুষ কেমন আছেন, এসবই তিনি জিজ্ঞেস করেছেন। আমরা আশা করছি, তিনি অচিরেই সুস্থ হয়ে দেশে ফিরবেন।

এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X