লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৫৮ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবারের মধ্যে খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে : ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

আগামী শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (১৩ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, ন্যাপ্রলজি কনসালটেন্ট, হেপাটোলজি কনসালটেন্ট ও লিভার ট্রান্সপ্লান্টসহ বিভিন্ন বিষয়ে ডাক্তাররা প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করছেন। পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে কিছু কিছু পরিবর্তন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ছাড়া অতীতে বাংলাদেশে ওনার যেসব চিকিৎসা হয়েছে এখন কিছু কিছু চিকিৎসার পরিবর্তন এনেছেন ডাক্তাররা। খালেদা জিয়ার লিবার ডিজিজ এবং হার্টের যে সমস্যা রয়েছে সেগুলোর রিপোর্ট এখনো কমপ্লিট হয়নি।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পেতে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই সময়ের মধ্যে ডাক্তাররা চেষ্টা করবেন যাতে পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্লান করা যায়। চিকিৎসকরা এখন চিকিৎসায় অতি দ্রুত যেসব পরিবর্তন আনা দরকার সেগুলো আনছেন।

তিনি আরও বলেন, ওনার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন বা কতটুকু দরকার সে বিষয়েই এখন আলোচনা হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যেমনটি দেশবাসী উদ্বিগ্ন, ঠিক তেমনি এখানকার চিকিৎসকরা খুব ভালোভাবে ওনার টেক কেয়ার করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X