ইসমাইল হোসেন স্বপন, ইতালি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে কর্মী সংকট, ভোগান্তিতে প্রবাসীরা

ইতালিতে বাংলাদেশ দূতাবাস। ছবি : কালবেলা
ইতালিতে বাংলাদেশ দূতাবাস। ছবি : কালবেলা

ইউরোপের অন্যতম অপার সম্ভবনাময় দেশের নাম ইতালি। শিল্পোন্নত এই দেশটিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশির বসবাস। বিপুল সংখ্যক এই প্রবাসীদের সেবায় ইতালির রোমে স্থায়ী দূতাবাসহ রয়েছে অঞ্চলভিত্তিক কনস্যুলেট সেবা কার্যালয়।

তবে দূতাবাসসহ কনস্যুলেট অফিসে কর্মী সংকটের কারণে প্রবাসী বাংলাদেশিরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রয়োজনীয় সেবা নিতে দূতাবাসে আসা প্রবাসীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে প্রবাসীদের মধ্যে ক্ষোভ এবং হতাশা বাড়ছে।

প্রবাসীরা জানিয়েছেন, নতুন পাসপোর্টের আবেদন, পাসপোর্ট নবায়ন, সার্টিফিকেট প্রদান, নথিপত্র সংশোধন, কনস্যুলার সেবা কিংবা অন্যান্য জরুরি কাজে দূতাবাসে গেলে দিনের পর দিন অপেক্ষা করতে হয়। প্রয়োজনের তুলনায় দূতাবাসে কর্মীদের সংখ্যা কম থাকায় সেবা প্রদান ধীরগতির। এতে প্রবাসীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনেও প্রভাব পড়ছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই প্রয়োজনীয় জনবলের ঘাটতি রয়েছে। বিশেষ করে কনস্যুলার বিভাগে কর্মীদের চাপ অনেক বেশি। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়লেও দূতাবাসে কর্মীর সংখ্যা বাড়ানো হয়নি।

এ বিষয়ে দূতাবাসের একজন কর্মকর্তা জানান, কর্মী সংকট নিরসনে পদক্ষেপ এবং বিষয়টি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধানের জন্য তারা কাজ করছেন বলে আশ্বস্ত করেছেন।

তবে প্রবাসীরা দূতাবাসের কার্যক্রমকে আরও কার্যকর এবং সময়োপযোগী করতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, কর্মী সংখ্যা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দেশটিতে বাংলা কমিউনিটির নেতারা মনে করেছেন, ইতালিতে বাংলাদেশ দূতাবাসের এই সংকটে দ্রুত সমাধান না হলে প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X