শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৩:২২ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

টাকার জন্য যুবকদের ভয়াবহ নির্যাতন করছে দালালচক্র। ছবি : সংগৃহীত
টাকার জন্য যুবকদের ভয়াবহ নির্যাতন করছে দালালচক্র। ছবি : সংগৃহীত

দারিদ্র্যের চাপে পড়ে পরিবারের অভাব পূরণ করার লক্ষ্যে দেশের বহু যুবক কয়েক মাস ধরে লিবিয়া দিয়ে অবৈধ পথে স্বপ্নের ইতালি যাওয়ার ঝুঁকি নিচ্ছেন। বিশেষ করে ইতালিতে পৌঁছানোর আশায় আগ্রহী যুবকদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সক্রিয় হয়ে উঠেছে দালালচক্র। যাত্রার আগে নানান নিশ্চয়তা দেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় পৌঁছানোর পর এসব চুক্তি রূপ নিচ্ছে মানব পাচার ও অমানবিক নির্যাতনে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি লোমহর্ষক ভিডিওতে দেখা গেছে, ইতালিগামী মাদারীপুর শিবচরের তিন যুবককে হাত-পা ও মুখ বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। এমন একটি ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে তাদের মুক্তির জন্য পাচারকারীরা দাবি করছে মোটা অংকের টাকা।

নির্যাতনের শিকার তিনজন হলেন—মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের নাওয়ারা চর শেখপুর এলাকার আলমাছ, সজিব ও সবুজ। ভিডিও দেখে ধারণা করা হচ্ছে, তারা লিবিয়ার মরুভূমি বা সীমান্তবর্তী কোনো এলাকায় অবৈধভাবে আটক রয়েছেন।

ভুক্তভোগীদের পরিবারের দাবি, নির্যাতনের ভিডিও পাঠিয়ে বারবার ফোন করে ভয়ভীতি দেখানো হচ্ছে। মুক্তিপণ না দিলে আরও কঠোর নির্যাতন ও মেরে ফেলবার হুমকিও দেওয়া হচ্ছে। মুক্তিপণ না দিতে পারলে আমাদের ছেলেদের মেরে ফেলা হবে। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। মুক্তিপণ দেওয়ার মতো ক্ষমতা নেই।

স্থানীয়রা জানায়, তিনটি পরিবার জমিজমা বিক্রি ও ধারদেনা করে সন্তানদের ইতালি যাওয়ার জন্য পাঠিয়েছিল। আজ তাদের স্বপ্ন যেন সন্তানের মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। নির্যাতনের সংবাদ এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ায় শোকের ছায়া নেমে আসে।

শিবচর থানা ওসি মো. র‌কিবুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে এ পর্যন্ত আমরা দুজনকে আটক করা সক্ষম হয়েছি। তাদের বিরু‌দ্ধে আইনি ব‌্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X