মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় আগুনে পুড়ে প্রাণ গেল দুই বাংলাদেশির

মালয়েশিয়ায় একটি ইলেকট্রনিক কারখানায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় একটি ইলেকট্রনিক কারখানায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় একটি কারখানার ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকার একটি ইলেকট্রনিক কারখানায় এ ঘটনা ঘটে। হতাহতের সবার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে, তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তাঙ্গা বাতু ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রোসলান মানস জানান, সকাল ১০টা ৮ মিনিটে একটি জরুরি কল পাওয়ার পর বিপিপি চেংয়ের সহায়তায় মোট ১২ দমকল কর্মী দ্রুত ঘটনাস্থলে যান।

অগ্নিকাণ্ডে একটি দোতলা ভবনের ওপরের তলায় এক হাজার বর্গফুট আয়তনের ট্রান্সফর্মার রুমে আগুনে ওই কক্ষের ৪০ শতাংশ পুড়ে যায় বলে তিনি জানান। আগুনে চার বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন। তিনি আরও বলেন, আটকে পড়াদের মধ্যে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজন বাংলাদেশি কর্মীকে মৃত অবস্থায় পাওয়া যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X