কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৮:৪৯ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ৫ গাড়ির ভয়াবহ সংঘর্ষ

মালয়েশিয়ায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কার। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কার। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় ৫ গাড়ির ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাত মাস বয়সী শিশুও রয়েছে।

সংবাদমাধ্যম মালয়-মেইল জানায়, শনিবার (২৮ জুন) জালান ডেসারু-কোটা টিংগির ফেলদা পাসাকের কাছে পাঁচটি গাড়ির সংঘর্ষ ঘটে। জোহর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (জেবিপিএম) অপারেশনস সেন্টারের তথ্য, বিকেল ৪টা ১৭ মিনিটে একটি জরুরি কল আসে। সঙ্গে সঙ্গে তারা রেসকিউ গাড়ি পাঠায়। ছয়জন দমকলকর্মী বহনকারী গাড়িটি কল পাওয়ার ১১ মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছায়।

দুর্ঘটনায় পাঁচটি গাড়ি জড়িত ছিল। এর মধ্যে রয়েছে, টয়োটা করোলা, পেরোডুয়া অ্যাক্সিয়া, প্রোটন সাগা, পেরোডুয়া বেজ্জা ও একটি হিনো লরি।

ফায়ার সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৯ ও ৭৪ বছর বয়সী দুই পুরুষ ছিলেন। তারা টয়োটা করোলার যাত্রী। তাদের গাড়িতে আটকা পড়ে থাকতে দেখা যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।

আহতদের বয়স সাত মাস থেকে ৫২ বছর। অগ্নিনির্বাপক দলের আগমনের আগেই আহতরা তাদের গাড়ি থেকে বেরিয়ে আসেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১০

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১১

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৩

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৪

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৫

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৬

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৭

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৮

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৯

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

২০
X