মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বর্ণিল আয়োজনে 'বাংলাদেশ উৎসব'  উদযাপন

মালয়েশিয়ায় বর্ণিল আয়োজনে 'বাংলাদেশ উৎসব'  উদযাপন। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় বর্ণিল আয়োজনে 'বাংলাদেশ উৎসব'  উদযাপন। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে 'বাংলাদেশ উৎসব' অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে এ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নাচ, ফ্যাশন শো এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবারের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হয় এ বর্ণিল আয়োজনে। তবে এ আয়োজনে সর্বস্তরের প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না।

বাংলাদেশের ঐতিহ‍্যবাহী রিকশাসহ অন‍্যান‍্য দেশীয় কারুপণ্য দিয়ে সাজানো হয় অনুষ্ঠানস্থল। এ ছাড়া বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

মালয়েশিয়া টুরিজম, আর্টস এবং কালচার মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল ওয়াইবিএইচজি দাতো শাহারুদ্দিন বিন আবু সহত (YBhg. Dato’ Shaharuddin bin Abu Sohot) অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, কুয়ালালামপুরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিপুলসংখ‍্যক কূটনীতিক ছাড়াও শিক্ষাবিদ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারা, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এ আয়োজনে উপস্থিত ছিলেন।

হাইকমিশনার মো. শামীম আহসান ও তার সহধর্মিণী পেন্ডোরা চৌধুরী আমন্ত্রিত অতিথিদের উষ্ণভাবে বরণ করে নেন এবং সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ট্যুরিজম, আর্টস এবং কালচার মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল তার বক্তৃতায় বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপক্ষীয় চমৎকার সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, মালয়েশিয়ার মতো বাংলাদেশও সমৃদ্ধ সংস্কৃতির ও বহু জাতি-গোষ্ঠীর দেশ। ‘বাংলাদেশ ফেস্টিভাল’ বাংলাদেশের অন্তর্ভুক্ত সমাজের চিত্র তুলে ধরেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বাংলাদেশের সার্বিক সাফল্য কামনা করেন।

হাইকমিশনার শামীম আহসান তার বক্তৃতায় শুরুতে '৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং '২৪-এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এ ছাড়া তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে মালয়েশিয়ার বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের বিষয়টি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথের পরপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহীম প্রধান উপদেষ্টাকে ফোন করে শুভেচ্ছা জানান এবং প্রথম সরকারপ্রধান হিসেবে বাংলাদেশ সফর করেন। বিপ্লব-পরবর্তী প্রথম সরকারপ্রধান হিসেবে ৪ অক্টোবর ২০২৪ তারিখে দাতো সেরি আনোয়ার ইব্রাহীমের বাংলাদেশ সফর, অধ্যাপক ইউনূসের নেতৃত্ব এবং ‘নতুন বাংলাদেশ’-এর জন্য তার দৃষ্টিভঙ্গির প্রতি মালয়েশিয়ার দৃঢ় সমর্থন প্রদর্শন করে। এ বছরই বাংলাদেশের প্রধান উপদেষ্টার মালয়েশিয়ায় ফিরতি সফরের প্রস্তুতি নিচ্ছেন বলে হাইকমিশনার জানান।

তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক মূল্যবোধ, বিশ্বাস ও ঐতিহাসিক বন্ধনের ওপর ভিত্তি করে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, শিক্ষা, সংস্কৃতি, জ্বালানি, পর্যটন এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করেছে।

আলোচনা সভার পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, প্রবাসী বাংলাদেশি ও হাইকমিশন পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের মুগ্ধ করে। বিশেষত বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মেহরিনের পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী রকমারি বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়িত করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবনে কর্মরত দুজন পেশাদার শেফ কর্তৃক রান্না করা খাবার বিশেষত 'স্মোকড্ ইলিশ ' বিদেশি অতিথিদের দ্বারা প্রশংসিত হয়।

অনুষ্ঠান প্রাঙ্গণে স্থাপিত বাংলাদেশ কর্নার, রিকশা, ফুচকা, চা ও ঝাল-মুড়ির স্টল এবং পিঠা ঘর উপস্থিত বিদেশি অতিথিবৃন্দের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়। এ ছাড়া বাংলাদেশি প্রখ্যাত কোম্পানি প্রাণ, মৈত্রী এবং হোপ তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে এবং ন্যাশনাল ব্যাংক ও সিটি ব্যাংক রেমিট্যান্স হাউস বুথ স্থাপনের মাধ্যমে তাদের সেবা প্রবাসীদের অবহিত করে।

অনুষ্ঠানস্থলে সুসজ্জিত 'বাংলাদেশ কর্নারে' ঐতিহ্যবাহী নিদর্শন, রপ্তানিযোগ্য পণ্য ও হস্তশিল্প প্রদর্শন করা হয়। এ ছাড়া, মহান মুক্তিযুদ্ধ, জুলাই-আগস্ট অভ্যুত্থান, সংস্কৃতি, অর্থনীতি ইত্যাদি বিষয়ক প্রকাশনা কর্নারে স্থান পায়, যা অতিথিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।

এ ছাড়া, ক্রাফট কমপ্লেক্স-কে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অনেক অনুষঙ্গ দিয়ে সুসজ্জিত করা হয়, যা সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে এবং সবার মধ্যে উৎসবের আমেজ তৈরি করে। অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটন, সাংস্কৃতিক ঐতিহ্য, বিনিয়োগ এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

মালয়েশিয়ার সেক্রেটারি জেনারেলকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানির ফ্রেম উপহার দেওয়া হয়।

এদিকে বিশাল এই কমপ্লেক্সে স্বল্প সময়ের এই আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। তিনি বলেন, এ ধরনের আয়োজনে সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণই নিশ্চিত করার প্রয়োজন ছিল। হাইকমিশন এখানে শুধু তাদের স্টাফ ও তাদের স্ত্রী-সন্তানদের গুরুত্ব দিয়েছে, সর্বস্তরের প্রবাসীদের গুরুত্ব দেওয়া হয়নি। এত টাকা খরচ করে, বিদেশিদের দাওয়াত করে যে ব্র্যান্ডিং বাংলাদেশ করার প্রয়াস করা হয়েছে তার স্থায়িত্ব মাত্র দুই ঘণ্টা। হাইকমিশনে এখনো ফ্যাসিস্ট আওয়ামী দোসর রয়েছে উল্লেখ করে এ আয়োজনের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান প্রকৌশলী বাদলুর রহমান খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১০

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১১

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১২

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৩

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৪

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৫

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৬

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৭

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৮

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৯

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

২০
X