কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আটক বাংলাদেশিদের নিয়ে মালয়েশিয়া পুলিশের চাঞ্চল্যকর তথ্য

মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল। ছবি : সংগৃহীত

কয়েক ধাপে চালানো অভিযানে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া। তাদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল। তিনি জানান, গ্রেপ্তারদের কয়েকজনের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট চরমপন্থি মতাদর্শ ও সহিংস কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

সোমবার (৩০ জুন) সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারদের কয়েকজনের সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) চরমপন্থি বিশ্বাস এবং সহিংস মতাদর্শের সম্পৃক্ততা রয়েছে। তাদের ২০১২ সালের নিরাপত্তা অপরাধ (বিশেষ ব্যবস্থা) আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কয়েকজনকে সোসমা আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে। আর কয়েকজনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কয়েকজনকে তদন্তের সুবিধার্থে আটক রাখা হয়েছে।

তিনি জানান, এই মামলার সর্বশেষ তথ্য জানানোর জন্য শিগগিরই একটি সংবাদ সম্মেলন ডাকা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পুলিশ ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইএসের চরমপন্থি বিশ্বাস ও সহিংস মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানিয়েছেন, ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই সমন্বিত নিরাপত্তা অভিযান ৩টি ধাপে চালানো হয়েছে। সেলাঙ্গর এবং জোহরে এসব অভিযানে তারা গ্রেপ্তার হয়েছেন।

আটককৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম এবং জোহর বারু সেশন কোর্টে অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া ১৫ জনের বিরুদ্ধে বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে এবং ১৬ জনের জড়িত থাকার বিষয়ে তদন্ত চলছে।

মালয়েশিয়ার স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই গোষ্ঠীটি আইএস অনুপ্রাণিত মতাদর্শ ছড়ানোর চেষ্টা চালাচ্ছিল এবং নিজেদের কমিউনিটির মধ্যেই নিয়োগ সেল তৈরি করে লোকজনকে চরমপন্থি চিন্তাধারায় উদ্বুদ্ধ করছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X