মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কুয়ালালামপুরে বিশেষ আলোচনা সভায় মিজানুর রহমান আজহারী 

ড. মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত
ড. মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত

সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের প্রথম দিনে মালয়েশিয়ায় বিশেষ ইসলামিক আলোচনা সভায় অংশ নিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। বাংলাদেশি মুসলিম কমিউনিটি আয়োজিত ‘রমাদান এন্ড কুরআনিক রিফ্লেকশনস’ নামে কুয়ালালামপুরে এ আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বয়ান করেন তিনি।

কুয়ালালামপুরের কোরাস হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে ড. মিজানুর রহমান আজহারী তার আলোচনায় সূরা আদ-দুহা-এর তাফসির তুলে ধরেন, যেখানে আল্লাহ তায়ালার করুণা, পথনির্দেশনা ও নবিজি (সা.)- এর প্রতি ভালোবাসার বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। আলোচনায় তিনি কোরআনের দৃষ্টিতে ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর ওপর ভরসার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

রমজানের মাহাত্ম্য ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি মুসলিমদের বিপুল অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বক্তব্য শেষে ড. মিজানুর রহমান আজহারী দোয়া পরিচালনা করেন, যেখানে তিনি সমগ্র মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের জন্য শান্তি, কল্যাণ ও উন্নতির দোয়া করেন।

এ ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার পক্ষ থেকে সংগঠনের কো-অর্ডিনেটর মোহাম্মদ মোরাদ হোসেন বিগত কিছু উল্লেখযোগ্য সামাজিক ও মানবিক কার্যক্রম দর্শকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, সংগঠনটি মালয়েশিয়ায় স্থানীয় কমিউনিটির বিশেষত বন্যার সময় দুর্গতদের সহায়তা, প্রবাসে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা, ফিলিস্তিনের জন্য আর্থিক সহায়তা এবং মালয়েশিয়ায় অসুস্থ ও অসহায় বাংলাদেশিদের জন্য সহায়তা প্রদানসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি বলেন, আমরা সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করি, আল্লাহ আমাদের এই কাজগুলো কবুল করুন। সকলের নিকট দোয়ার দরখাস্ত রইল, যেন বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়া আরও বড় পরিসরে মানবতার খেদমত করতে পারে।

ইসলামি আলোচনা, বিশেষ দোয়া এবং সামাজিক কার্যক্রমের উপস্থাপনার পর আয়োজন করা হয় এক আড়ম্বরপূর্ণ ইফতার ও বুফে ডিনার। বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার পক্ষ থেকে আয়োজকরা জানান, প্রবাসীদের মাঝে ইসলামিক চেতনা জাগ্রত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X