ইসমাইল হোসেন স্বপন, ইতালি:
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:১০ এএম
অনলাইন সংস্করণ

তুরিনে নির্মিত হচ্ছে ইতালির অন্যতম বৃহৎ মসজিদ

মসজিদের জন্য নির্ধারিত জায়গা। ছবি : কালবেলা
মসজিদের জন্য নির্ধারিত জায়গা। ছবি : কালবেলা

ইতালির তুরিন শহরে নির্মিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ মসজিদ। যেখানে থাকবে শিক্ষার্থীদের আবাসন, পাঠাগার ও আধুনিক জিমনেশিয়াম।

এটি নির্মিত হবে ঐতিহাসিক ফন্ডেরিয়া নেববিওলো কারখানা এলাকায় যা একসময় ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রাফিক্স প্রেস ছিল। মসজিদ প্রকল্পটি মরক্কোর ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। ইসলামিক কনফেডারেশনের সভাপতি মুস্তাফা হাজরাউই জানিয়েছেন, ২০২৬ সালের প্রথমার্ধে নির্মাণকাজ শুরু হয়ে তিন বছরের মধ্যে সম্পন্ন হবে।

প্রকল্পের প্রধান স্থপতি ভিত্তোরিও ইয়াকোমুসি জানিয়েছেন, মসজিদটির আয়তন হবে এক হাজার বর্গমিটার। ছাত্রাবাস ও পাঠাগারের জন্য তিন হাজার বর্গমিটার স্থান নির্ধারণ করা হয়েছে। কারখানার পুরনো স্থাপত্য সংরক্ষণ করে আধুনিক মিনার ও উদ্যান তৈরি করা হবে।

রমজানের এক ইফতার অনুষ্ঠানে প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় প্রশাসনের সদস্যরা। তবে কিছু রাজনৈতিক নেতা নারীদের নামাজকক্ষে পৃথক রাখার বিষয়টি ও সামাজিক দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

এই মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় উপাসনালয় নয় বরং একটি শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করবে যা তুরিনের বহুসংস্কৃতির সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X