মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

আইন পাস করে ইসরায়েলিদের নিষিদ্ধ করল মালদ্বীপ

মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু। ছবি : সংগৃহীত
মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু। ছবি : সংগৃহীত

পর্যটনের জন্য জনপ্রিয় দেশ মালদ্বীপে ইসরায়েলের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এ নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশটির রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু অভিবাসন আইনের তৃতীয় সংশোধনী অনুমোদন করার পর মালদ্বীপ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করেছে।

একইদিন সংসদে দ্রুত পাস হওয়া এই আইনটি স্পষ্টভাবে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করে, সেই সঙ্গে সরকার এই পদক্ষেপকে ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা এবং গণহত্যার’ সরাসরি প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে।

মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, কর্মকর্তারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করেছেন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কথা উল্লেখ করে আন্তর্জাতিক ফোরামে জবাবদিহিতার জন্য চাপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

রাষ্ট্রপতি ড. মুইজ্জু বারবার জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইনি নীতি অনুসারে ১৯৬৭ পূর্ববর্তী সীমানার ভিত্তিতে সীমানা এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠার পক্ষে সমর্থন প্রকাশ করে আসছেন। বছরের পর বছর ধরে মালদ্বীপ ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে, আত্মনিয়ন্ত্রণ ও অন্যান্য ‘অবিচ্ছেদ্য অধিকার’ অর্জনে ফিলিস্তিনিদের প্রতি তার ‘অটল এবং নিঃশর্ত সমর্থন’ আরও জোরদার করেছে মালদ্বীপে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ আইনটি পাসের মাধ্যমে।

উল্লেখ্য, পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্যস্থল মালদ্বীপ। গত ফেব্রুয়ারিতে দেশটি ভ্রমণ করেছিলেন ২ লাখ ১৪ হাজার বিদেশি পর্যটক। তাদের মধ্যে ৫৯ জন ছিলেন ইসরায়েলি। এর আগেও ইসরায়েলি পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল মালদ্বীপ। পরে ২০১০ সালে সম্পর্ক স্বাভাবিক করার দিকেও এগোয় দেশ দুটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X