কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ইমন

অ্যাওয়ার্ড গ্রহণকালে সাংবাদিক ও কনটেন্ট নির্মাতা ইমরুল কাওসার। ছবি : সংগৃহীত
অ্যাওয়ার্ড গ্রহণকালে সাংবাদিক ও কনটেন্ট নির্মাতা ইমরুল কাওসার। ছবি : সংগৃহীত

বাংলাদেশি সাংবাদিক ও কনটেন্ট নির্মাতা ইমরুল কাওসার ইমন ২০২৪ সালের সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছেন। ব্যতিক্রমী ভিডিও কনটেন্ট তৈরির স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা অর্জন করলেন তিনি।

শনিবার (মে ১৭) মালদ্বীপের রাজধানী মালের প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী হারিস মোহাম্মদ তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেবেন।

সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ আয়োজিত এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তফা, খেলাধুলা ও ফিটনেস বিষয়ক প্রতিমন্ত্রী হোসাইন নিহাদ, ধর্ম প্রতিমন্ত্রী ও কিং সালমান মসজিদের ইমাম আব্দুল জলিল ইসমাইল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনু।

নিজের এই অর্জন প্রসঙ্গে ইমন বলেন, কনটেন্ট তৈরি একটি চ্যালেঞ্জিং পেশা, প্রায় নেশার মতো। এটি একজন ব্যক্তির সৃজনশীলতাকে তুলে ধরে। কনটেন্ট ক্রিয়েটরদের দর্শকের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে তৈরি করতে হয়। পরিশ্রম করলে অবশ্যই ফল আসে।।

২০২৩ সালেও নেপালে ‘সেরা কনটেন্ট ক্রিয়েটর’ অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইমন। তার প্রামাণ্যচিত্রে স্থান পেয়েছে- বিশ্বের সবচেয়ে ভয়ংকর বিমানবন্দর লুকলা (নেপাল), আফ্রিকার দক্ষিণ প্রান্ত কেপ পয়েন্ট, মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর জন্মস্থান ইত্যাদি।

তার এসব ভিডিও ইতোমধ্যেই বিশ্বব্যাপী কোটিরও বেশি দর্শকের মন জয় করেছে। এছাড়া, Pixel.com প্ল্যাটফর্মে শীর্ষস্থানে যাওয়া প্রথম বাংলাদেশি কনটেন্ট নির্মাতা তিনি।

সাংবাদিকতার পাশাপাশি ইমন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি মোবাইল ফোন, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল সাংবাদিক অ্যাসোসিয়েশনেরও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X