কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল

মহান বিজয় উপলক্ষে আলোচনা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা
মহান বিজয় উপলক্ষে আলোচনা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় উপলক্ষে আলোচনা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মুকুল এবং সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা ওমর ফারুক এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূর নবী।

মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো, শরিফ ওসমান হাদি, ৭১-এর শহীদ, ২৪-এর শহীদ এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন মোহাম্মদ বাচ্চু মিয়া, ড. নুরুল আমিন পলাশ, গোলাম হোসেন, নাছিম আহমেদ, মাওলানা ওমর ফারুক, মোতাহার হোসেন, এটিএম হেলালুর রহমান, মোহাম্মদ মোস্তাক আহমেদ, কে এম কামরুল আহসান, শেখ ইউসুফ আলী, মাওলানা নূর নবী, শেখ জহির, সৈয়দা মাহমুদা শিরিন, আবদুল মুকশিদ চৌধুরী, সেলিম সারোয়ারসহ আরও অনেকে।

উপস্থিত অন্য নেতৃবৃন্দের মধ্যে সোহেল রানা, শিহাব আহমেদ, আলাউদ্দিন, মহসিন আহমেদ, তুষার খান, আলাউদ্দিন মাতব্বর, রাজা মিয়া,আবদুল কাহের,মোস্তফা আহমেদ, মো. মোসলেহ উদ্দিন, সেলিম সারোয়ারসহ আরও অনেকে।

বিজয় দিবসের আলোচনায় ফোরামের সাবেক ড. নুরুল আমিন পলাশ বলেন, বিজয়ের চেতনা ৭১ ও ২৪ কে ধারণ করতে হলে আগামী নির্বাচনে শহীদ জিয়ার আদর্শের দল বিএনপিকে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নাই।

ফোরামের আরেক সাবেক সভাপতি নাছিম আহমেদ বলেন, আমাদেরকে নোংরা রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক সৌন্দর্যের রাজনীতি করতে হবে। তাহলেই বিজয়ের সার্থকতা প্রকাশ পাবে।

সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, শহীদ জিয়ার আদর্শের রাজনীতি ধারণ করেই আগামীতে আমাদের রাজনীতি করার জন্য দলকে সংগঠিত করতে হবে, তবেই আমাদের সফলতা কেউ রুখতে পারবে না।

ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন বলেন, ভারত ও আওয়ামী লীগ আমাদের বাংলাদেশের চিরশত্রু। তাদের মোকাবিলা করেই আমাদের স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে।

সভাপতি মাহবুবুর রহমান মুকুল সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী নির্বাচনে বিএনপির সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১০

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১১

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১২

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৩

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৪

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৫

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৬

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৭

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৮

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৯

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

২০
X