কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৯:৪৮ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতির ঘটনায় দুই বাংলাদেশির কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের মিলবোর্নের বরো শহরের ২০২১ সালের মেয়র নির্বাচনে ভোট জালিয়াতির ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে কারাদণ্ড দিয়েছেন দেশটির ফেডারেল আদালত।

আসামিরা হলেন- নুরুল হাসান (৪৮) ও রফিকুল ইসলাম (৫২)।

স্থানীয় সময় ১৮ জুন এই রায় পেনসিলভানিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির ভিত্তিতে নিশ্চিত করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ফেডারেল আদালত এই রায় ঘোষণা করেন।

কীভাবে ঘটেছিল জালিয়াতি?

আদালতের নথি অনুযায়ী, মেয়র পদপ্রার্থী নুরুল হাসান ও তার সহযোগী রফিকুল ইসলাম একটি সুপরিকল্পিত ভোট জালিয়াতির ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তারা মিলবোর্ন শহরের বাইরে বসবাসকারী পরিচিতজনদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ভুয়া ভোটার হিসেবে নিবন্ধন করেন এবং তাদের নামে মেইল-ইন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।

হাসান নিজেই তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবহার করে PAOVR (Pennsylvania Online Voter Registration) সাইটে গিয়ে ভোটারদের ঠিকানা পরিবর্তন করেন। কিছু ক্ষেত্রে ভোটারদের অজান্তেই তাদের তথ্য ব্যবহার করে ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। অনেকের অনুমতিতে তাদের ই-মেইল ব্যবহার করেছেন তিনি। রফিকুল ইসলাম তার দুটি ই-মেইল অ্যাড্রেস হাসানকে ব্যবহার করতে দেন এই উদ্দেশ্যে। তাদের অনুরোধে অনেকে ব্যক্তিগত তথ্যও দেন, আবার অনেকের তথ্য তারা জোগাড় করেন ব্যবসায়িক বা অন্যান্য উৎসে তাদের নামে ভোটার রেজিস্ট্রেশন হয়েছে।

নির্বাচনী ফলাফল ও পরিণতি

তারা প্রায় তিন ডজন ভুয়া ভোটার তৈরি করেন এবং তাদের নামে ব্যালট পাঠিয়ে দেন। তবুও হাসান নির্বাচনে হেরে যান প্রায় ২৭ ভোটের ব্যবধানে (প্রায় ১৬৫ বনাম ১৩৮ ভোট)।

ফেডারেল প্রসিকিউশন রায়ে হাসানকে ৩৬ মাসের এবং ইসলামকে ১২ মাস ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের ভাষ্য অনুযায়ী, এই ধরনের কর্মকাণ্ড গণতন্ত্রের প্রতি সরাসরি আঘাত এবং জনগণের আস্থা ভেঙে ফেলে। এফবিআই এবং ডেলাওয়্যার কাউন্টি জেলা অ্যাটর্নির অফিস এই মামলার তদন্ত পরিচালনা করছে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ডেভিড মেটকাফ বলেন, এই আসামিরা তাদের নিজ সম্প্রদায়ের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। আমরা নির্বাচনকে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এফবিআইর ফিলাডেলফিয়া ইউনিটের প্রধান ওয়েইন জ্যাকবস বলেন, ভোটার প্রতারণা শুধু আইন ভঙ্গ নয়, এটি গণতন্ত্রের ভিত্তিকে নষ্ট করে।

ডেলাওয়্যার কাউন্টির জেলা অ্যাটর্নি জ্যাক স্টলস্টেইমার বলেন, এই মামলায় আমাদের অংশীদারিত্ব প্রমাণ করে, আমরা মুক্ত ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিক্রিয়া

এই রায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ এটিকে গণতন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন- এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, যা পুরো কমিউনিটিকে প্রতিনিধিত্ব করে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X