লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১০ এএম
অনলাইন সংস্করণ

আবুধাবিতে অগ্নিদগ্ধের ২৪ দিন পর বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আবুধাবিতে অগ্নিদগ্ধ বাংলাদেশি শ্রমিক মো. ইউসুফ হোসেন। ছবি : সংগৃহীত
আবুধাবিতে অগ্নিদগ্ধ বাংলাদেশি শ্রমিক মো. ইউসুফ হোসেন। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অগ্নিদগ্ধ বাংলাদেশি শ্রমিক মো. ইউসুফ হোসেনের (৩৯) মৃত্যু হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে তার ভাই আবুধাবি প্রবাসী দিদার হোসেন মোবাইল ফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৯ আগস্ট ইউসুফ কর্মক্ষেত্রে একটি দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে মারা যান তিনি। ইউসুফ লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শামছু বেপারী বাড়ির মো. আবদুল্লাহর তৃতীয় ছেলে।

এদিকে ইউসুফের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসছে। তার মা মাহফুজা বেগম ও স্ত্রী আছমা বেগম বার বার মুর্চা যাচ্ছেন।

আবুধাবিতে অবস্থানরত ইউসুফের ছোট ভাই দিদার হোসেন জানান, দুই বছর চার মাস আগে তার ভাই ইউসুফ আবুধাবিতে যান। তার আকামা না থাকায় সে বিভিন্ন জায়গায় অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। আবুধাবির শারজাহ এলাকার একটি ফ্যাক্টরিতে কাজ করার সময় গত ৯ আগস্ট অগ্মিকাণ্ডে তার শরীর পুড়ে যায়। এসময় আরও কয়েকজন শ্রমিক আহত হয়। তাদেরকে শারজাহর কুয়েতি একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওই হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিল তার ভাই ইউসুফ। প্রায় ২৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তার ভাই মারা যান।

মৃতদেহ দেশে নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ইউসুফের ভাই দিদার।

ইউসুফের মা মাহফুজা বেগম বলেন, ধার দেনা করে ইউসুফকে বিদেশ পাঠায়েছি। এখনো তিন লাখ টাকা দেনা পড়ে আছে। এরইমধ্যে আমার ছেলে আগুনে পুড়ে মারা গেল। তার স্ত্রী এবং ১১ বছর বয়সী ইয়াসিন ও ৫ বছর বয়সী তাহসিন নামে দুই ছেলে রয়েছে। তারা এতিম হয়ে গেল।

তিনি বলেন, ছেলের মৃতদেহ যাতে দ্রুত দেশে আসে। শেষবারের মতো ছেলের মুখটা দেখতে চাই।

ইউসুফের স্ত্রী আছমা বেগমের বড় বোন পারুল বেগম বলেন, সংসারের অভাব গোছাতে আমার বোনের স্বামী ইউসুফ আবুধাবিতে গেছে। সেখানে অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়েছে। এখন কিভাবে চলবে তাদের সংসার।

স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর হোসেন বলেন, ইউসুফ বিদেশের মাটিতে অগ্নি দুর্ঘটনায় মারা গেছে বলে শুনেছি। তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ছেলে দুটা এতিম হয়ে গেল। পরিষদের পক্ষ থেকে পরিবারটিকে যে কোনো ধরনের সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X